১৮ মার্চ ২০২৩, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাপের মুখেও সাকিবের মাঠে পারফরম্যান্স

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচে নিজের তারকাক্ষ্যাতি ধরে রাখলেন সাকিব আল হাসান। মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচে করেছেন ৯৩ রান ও নিয়েছেন ১ উইকেট।

সম্প্রতি ‍তিনি ইংল্যান্ড সিরিজ শেষ করে এক দিনের জন্য দুবাই গিয়েছিলেন একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে যার মালিক আরাভ খান বা রবিউল ইসলাম একজন পুলিশ হত্যা মামলার পলাতক আসামি। যদিও ব্যাপারে সাকিবকে আগেই সতর্ক করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ। সেটিকে তিনি আমলে না নিয়ে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ায় তেরি হয়েছে বিতর্কের। তবে এখন পর্যন্ত সে বিতর্ক থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

খেলা চলাকালীন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘এ ঘটনার এক দিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের জন্য বোর্ডের সভাপতি ও সিইও বাইরে আছেন, ওনারা আসার পরে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কী করা যায়। ওনারা যদি মনে করেন এখানে তদন্ত দরকার, তাহলে তাঁরা ব্যাপারটা দেখবেন। পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।’

বিষয়টা নিয়ে আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরেই তাঁর সঙ্গে কথা বলতে চান বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নতুবা মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা জালাল ইউনুসের। তিনি জানান, ‘আগে আমরা ব্যাপারটা সম্পর্কে ভালোভাবে অবগত হই। এখানে সাকিবেরও সমর্থন দরকার। সাকিব যদি না জেনে থাকে রবিউল ইসলাম ওরফে আরাভ খান সম্পর্কে, তাহলে তাকে পরামর্শ দেওয়া যায় কি না, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপ–আলোচনা করতে পারি।’

তিনি আরো বলেছেন, ‘সাকিব শুধু বিসিবি তথা দেশের সম্পদ। তাকে ভালো-মন্দ দেখাশোনা করা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০