বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিনল্যান্ড দখলের ট্রাম্পের ভাবনা নিয়ে মার্কিন জনমত কী বলছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে আসছেন। গত বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠকের পরও তিনি গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

 

ট্রাম্পের এমন ইচ্ছার ব্যাপারে মার্কিন জনগণের অবস্থান কী? জনমত জরিপ কী বলছে?

 

জনমত জরিপ

 

চলতি সপ্তাহে রয়টার্স/ইপসোস একটি জনমত জরিপ পরিচালনা করেছে। জরিপ অনুযায়ী, মার্কিন জনগণের মধ্যে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকে সমর্থন দেওয়া মানুষের সংখ্যা প্রতি ৫ জনে ১ জনেরও কম। আর প্রতি ১০ জনের ১ জন মনে করেন, এটি করতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা উচিত।

 

তবে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার করা উচিত কি না—সেই প্রশ্নে মার্কিন জনগণের মধ্যে মতভেদ কম। একইভাবে বিশ্বজুড়ে সামরিক শক্তি ব্যবহারে ট্রাম্পের আগ্রহ নিয়েও কম মতভেদ দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার এক সপ্তাহের একটু বেশি সময় পর জরিপটি পরিচালিত হয়েছে।

 

এরপর কী

গ্রিনল্যান্ডের বাসিন্দারা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বেগের মধ্যে আছেন। দ্বীপটির নেতারা ডেনমার্কের সঙ্গে ঐক্যের ওপর জোর দিয়েছেন। ডেনমার্ক কর্তৃপক্ষ বলেছে, বিশ্বের সবচেয়ে বড় এ দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আরও বড় পরিসরে ও স্থায়ীভাবে ন্যাটোর উপস্থিতি বজায় রাখার ব্যাপারে তাদের পরিকল্পনা আছে।

 

গত বৃহস্পতিবার ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডে কিছুসংখ্যক সেনা পাঠিয়েছে। ট্রাম্প জোর করে ওই ভূখণ্ড দখলের সম্ভাবনাও উড়িয়ে দেননি। হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনের বিষয়টি ট্রাম্পের চিন্তাভাবনায় কোনো প্রভাব ফেলবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

নিউইয়র্কে ভাড়া ফ্রিজের দাবিতে বিক্ষোভ, দুই বছরের লিজেও স্থগিতের সম্ভাবনা

বিশ্বকাপ বয়কট করলে বড় কূটনৈতিক সুযোগ হারাবে ইরান

বড়লেখায় পৌর প্রশাসকের সাথে নবগঠিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় 

শান্তিচুক্তি নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবের উত্তর দিয়েছে তেহরান

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

১০

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

১১

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১২

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

১৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

১৪

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

১৫

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

১৬

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

১৭

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

১৮

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

১৯

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

২০