বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা কমাতে ইউরোপকে ট্রাম্পের সঙ্গে বসার আহ্বান

গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তে অনড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ক্ষুব্ধ ওয়াশিংটনের ইউরোপীয় মিত্ররা। তবে ইউরোপীয়দের ‘আবেগতাড়িত ক্ষোভ’ পরিহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বরং গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার জন্য সুইজারল্যান্ডের দাভোস শহরে ট্রাম্পের সঙ্গে ইউরোপের নেতাদের বসার কথা বলেছে মার্কিন সরকার।

 

 

আজ বুধবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাংবাদিকদের এ কথা বলেন। এদিনই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দেওয়ার জন্য দাভোসে পৌঁছান ট্রাম্প। তবে সেখানে এ বৈঠকের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গ্রিনল্যান্ড ইস্যু। কারণ, ইউরোপীয়দের সমালোচনার মুখেও ট্রাম্প জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড দখলের সিন্ধান্ত থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।

 

 

সাংবাদিকদের বেসেন্ট বলেন, ‘সবাইকে আমি বলব, গভীর একটি শ্বাস নিন। এই যে আবেগতাড়িত ক্ষোভ ও সম্পর্কে তিক্ততা দেখা দিয়েছে, তা ধরে রাখেন না। তাঁরা কেন একসঙ্গে বসেন না, আর প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে আসার জন্য অপেক্ষা করেন না এবং তাঁর যুক্তি শোনেন না।’ বেসেন্ট যখন এ কথাগুলো বলছিলেন, তখন দাভোসের পথে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

 

 

 

গ্রিনল্যান্ড ইউরোপের দেশ ডেনমার্কের অংশ। ট্রাম্পের ভাষ্য, উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের বরফ গলছে এবং পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে খনিজসমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নিরাপত্তার জন্য অতি গুরুত্বপূর্ণ। এ নিরাপত্তা দরকার রাশিয়া ও চীনের বিরুদ্ধে। ট্রাম্প এমন দাবি করলেও ডেনমার্ক কিন্তু ন্যাটোর একটি সদস্য।

গ্রিনল্যান্ড নিয়ে এমন উত্তেজনার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেন গত মঙ্গলবার বলেছেন, ট্রাম্পের হুমকির মুখে অবিচল থাকবে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও ‘হুমকি–ধমকির’ বিরুদ্ধে এককাট্টা থাকার অঙ্গীকার করেছেন। তবে এসব বক্তব্যগুলো ‘উসকানিমূলক’ বলে উল্টো মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী।

 

 

এদিকে আজ দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্যানেল আলোচনায় ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে বলেছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চালমান উত্তেজনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না। তিনি পর্দার আড়ালে এ নিয়ে কাজ করছেন। ন্যাটোপ্রধানের ভাষায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্য নেতারা সঠিক। এখানে আমাদের অনেক কিছু করতে হবে। রাশিয়া ও চীনের প্রভাব থেকে আমাদের আর্কটিককে রক্ষা করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০