৫ ফেব্রুয়ারী ২০২৩, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুগলে চাকরি পেলেন নরসিংদীর সাজ্জাদ হোসেন

ছবি:সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গুগলে নিয়োগ পেলেন নরসিংদর ছেলে সাজ্জাদ হোসেন শাওন। বাংলাদেশের ছেলেদের জন্য অনুপ্রেরণার এক নাম সাজ্জাদ হোসেন শাওন ৩ ফেব্রুয়ারি স্থায়ী নিয়োগপত্র হাতে পেলে তিনি গুগলে অস্থায়ীভাবে কাজ শুরু করেন ২ জানুয়ারি থেকে।

সাজ্জাদ হোসেন শাওনের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে। তার বাবা মাওলানা মো. ওসমান গনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। মা শেফালি বেগম গৃহিণী।

এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সাজ্জাদ হোসেন সবার বড়। ছোট ভাই শাহাদাত হোসেন সাগর শিউলের একটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার পাশাপাশি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডে চাকরি করছেন। ছোট বোন উম্মে মারিয়া গাজীপুরের কালীগঞ্জ মহিলা মহিলা কলেজে অধ্যায়নরত।

গুগলে চাকরি পাওয়া প্রসঙ্গে সাজ্জাদ হোসেন শাওন বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল গুগল, মাইক্রোসফট, অ্যামাজানের মতো বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করব। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। সবার দোয়া চাই যেন আমার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

ছোট থেকেই মেধাবী সাজ্জাদ হোসেন শাওন স্কুল জীবনে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শুরু করেন। তিনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ এন্ড টেকনোলজি থেকে পড়াশুনা (২ বছর) করছিলেন। পরে ক্রেডিট ট্রান্সফার করে দক্ষিণ কোরয়িার হানসিও বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ও এমবিএ সম্পন্ন করেন এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পিএইচডি চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০