৫ নভেম্বর ২০২৩, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আরব বিশ্বের : যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলা বন্ধ করতে আরব দেশগুলো যুদ্ধবিরতি চাইলেও তাতে সায় দেয়নি ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এ নিয়ে আরবদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ দেখা দিয়েছে। রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

শনিবার (৪ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে কাতার, সৌদি আরব, মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জর্ডান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিলে ব্লিঙ্কেন তা প্রত্যাখ্যান করেন।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আমরা মনে করি না ইসরায়েল আত্মরক্ষার্থে গাজায় হামালা চালাচ্ছে। তাদের কোনো অজুহাতেই ন্যায়সংগত হতে পারে না। এ জন্য ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। আরবদের যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতি হামাসকে সুবিধা দেবে। তারা পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলে আবারও হামলা চালাবে।

গাজায় ত্রাণসহায়তা এবং হামাসের হাতে বন্দিদের মুক্তির বিষয়ে সাময়িক যুদ্ধবিরতির মার্কিন পদক্ষেপ নাচক করে দিয়েছে নেতানিয়াহু সরকার।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল ও হামাসের যুদ্ধ ৩০তম দিনে গড়িয়েছে। দিন যত বাড়ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যাও তত বাড়ছে। ইসরায়েলি হামলায় গাজায় সাড়ে ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশ নারী ও শিশু। এ ছাড়া আরও ২২ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১০

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১১

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১২

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১৩

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১৪

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৫

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৭

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৯

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

২০