বাংলা সংবাদ, খেলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিউই বাধা পেরিয়ে শেষ আটের খুব কাছে দক্ষিণ আফ্রিকা

জয়ের জন্য দরকার ছিল ১৭৬ রান। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শুরু থেকেই ম্যাচটিকে একপেশে করে দেন। প্রথম চার ওভারেই আসে ৬২ রান—সেখানেই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। শেষ পর্যন্ত ১৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। আহমেদাবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে তিন ম্যাচেই পূর্ণ জয় তুলে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল প্রোটিয়ারা।

 

 

ঝড়ো সূচনার পর রান তাড়া সহজ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার জন্য। যদিও ১৩ বলে ২০ রান করে কুইন্টন ডি কক ফিরলে পঞ্চম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। তবে অন্য প্রান্তে অধিনায়ক এইডেন মার্করাম ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ১৯ বলেই তুলে নেন অর্ধশতক, যা টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দ্রুততম ফিফটি। ৪৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন তিনি। মার্করামের ঝোড়ো ইনিংসে ৭.৩ ওভারেই দলীয় শতক পূর্ণ করে দক্ষিণ আফ্রিকা—বিশ্বকাপ ইতিহাসে যা তৃতীয় দ্রুততম দলীয় একশ। এরপর আর লক্ষ্য ছোঁয়া ছিল সময়ের অপেক্ষা।

 

 

এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুটা দারুণ করেছিল। পাওয়ার প্লের ছয় ওভারে তোলে ৮৩ রান, যদিও হারায় তিন উইকেট। ১৪ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩৮। কিন্তু মাঝের ধসেই ভেঙে পড়ে কিউই ইনিংস। মাত্র ৭ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে গতি হারায় দলটি। শেষ পর্যন্ত মার্ক চাপম্যানের ২৬ বলে ৪৮ রানের ইনিংসই ছিল সর্বোচ্চ অবদান।দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দারুণ  ছিলেন মার্কো ইয়ানসেন, শিকার করেন চার উইকেট। সুপার এইটের পথে এখন আত্মবিশ্বাসে টইটম্বুর দক্ষিণ আফ্রিকা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

১

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

২

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৩

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

৪

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

৫

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

৬

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

৭

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

৮

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

৯

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১০

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১১

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১২

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৩

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৪

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

১৫

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

১৬

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১৭

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১৮

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১৯

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

২০