বাংলা সংবাদ ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডাকে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে

টাইব্রেকারে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে। মূল সময়ের সমান গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়েছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

বাংলাদেশ সময় রোববার (১৪ জুলাই) সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম‍্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব‍্যবধানে জেতে উরুগুয়ে। এর আগে মূল ম‍্যাচ শেষ হয় ২-২ সমতায়।

এবারের কোপা আমেরিকায় বেশ চমক দেখিয়েছে কানাডা। অভিষেকে আসরেই দারুণ নৈপুণ্য, আজকের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তাদেরই লিড ছিল প্রায় শেষ পর্যন্ত। ম্যাচের ৯০ মিনিটের পর ২-১ গোলে যখন প্রায় জয় নিয়েই তাদের মাঠ ছাড়ার তোড়জোড় চলছিল, তখনই যোগ করা সময়ে উরুগুইয়ান তারকা সুয়ারেজের আঘাতে স্কোরলাইন দাঁড়ায় ২-২ সমতায়।

তৃতীয় স্থানের জন্য লড়াই হলেও, কোচদের কোচ খ্যাত বিয়েলসা উরুগুয়েকে শক্ত একাদশ নিয়ে মাঠে নামান। ম্যাচের মাত্র ৮ মিনিটেই উরুগুয়েকে লিড এনে দেন বেন্তাকুর। তবে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি, ১৪ মিনিটেই কানাডার তরুণ ফুটবলার ইসমাইল কোনে দারুণ এক ফ্লিকে ১-১ সমতা টেনে বল জালে পাঠান।

এরপর ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত গোল ছাড়াই চলেছে আক্রমণ-পাল্টা আক্রমণ। ৮০তম মিনিটে আসে সেই সমতা ভাঙা গোল। দলের বড় তারকা জনাথন ডেভিডই এবার কানাডাকে লিড এনে দেন। মনে হচ্ছিল তৃতীয় স্থান বুঝি দখলে নিলো উত্তর আমেরিকানরা। তবে সেটি আর সম্ভব হয়নি। রোমাঞ্চ কিছুটা বাকি রেখেছিল উরুগুয়ে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ের ৫ মিনিট চলছিল। তৃতীয় মিনিটেই কানাডার ডিবক্সে রক্ষণচেরা রদ্রিগেজের পাস, এক টাচে সেটিকে গোলে পরিণত করেন সুয়ারেজ।

টাইব্রেকারে কানাডা আর সেই একই দাপট ধরে রাখতে পারল না। প্রথম দুই শ্যুটে দুই দলই গোল করে। তৃতীয় শ্যুটে এসে তালগোল পাকিয়ে ফেলেন কানাডার ইসমায়েল কোনো। তবে বরাবরেই মতো সফলতা দেখায় উরুগুয়ে। টানা ৪ শ্যুটের সবগুলোতেই কানাডার জাল কাঁপায় তারা। পঞ্চম শ্যুটে কানাডা ব্যর্থ হওয়ায় জয় নিশ্চিত হয় উরুগুয়ের। আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০