৩ এপ্রিল ২০২৩, ২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মী ছাঁটাইয়ের উদ্দেশ্যে ম্যাকডোনাল্ডসের সব অফিস সাময়িক বন্ধ

চলতি সপ্তাহে বিশ্বের অন্যতম বড় ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস আমেরিকাতে তার সব অফিস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। কোম্পানিটি কারণ হিসাবে জানায়, তার করপোরেট কর্মীদের নতুন করে ছাঁটাই সম্পর্কে অবহিত করার প্রস্তুতি নিচ্ছে। গতকাল দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য প্রকাশ পায়।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ম্যাকডোনাল্ডস তার মার্কিন কর্মীদের একটি ই-মেইল পাঠিয়েছে এবং ওই ইমেলে জানানো হয় সোম থেকে বুধবার পর্যন্ত সবাই তাঁদের বাসায় বসে কাজ করতে। যেন অনলাইনের কর্মী ছাঁটাইয়ের সংবাদ জানানো যায়, সেজন্যই এমন পদক্ষেপ ম্যাকডোনাল্ডস নিয়েছে । তবে ম্যাকডোনাল্ডস ঠিক কতজন কর্মীকে বাদ দিবে সেটা এখনো তা স্পষ্ট নয়।

কর্মীদের কাছে পাঠানো ই-মেইলে ম্যাকডোনাল্ডস লিখেছে, চলতি সপ্তাহে তারা প্রতিষ্ঠানের ভূমিকা ও কর্মী-সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে। এ সপ্তাহে কর্মীদের পূর্বনির্ধারিত সকল সশরীর বৈঠকও বাতিল করার কথা বলেছে মার্কিন এই কোম্পানি ম্যাকডোনাল্ডস।

বিগত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক ফাস্ট ফুড চেইন কোম্পানিটি জানিয়েছেল, তারা কোম্পানির হালনাগাদ ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে করপোরেট কর্মী স্তর পর্যালোচনা করবে। যার ফলে কিছু ক্ষেত্রে কর্মী বাদ দেওয়া হতেও পারে নতুবা কোম্পানির সম্প্রসারণ হতে পারে।

ধারণা করা হচ্ছে, আগামী বুধবারের মধ্যে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতেও পারে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলা চেষ্টার অংশ হিসেবে বিশ্বের বর্তমানে বিভিন্ন কোম্পানিতেই কর্মী ছাঁটাই বাড়ছে। যার মধ্যে গুগল, অ্যামাজন, ফেসবুকসহ বিশ্বের বেশ কয়েকটি প্রযুক্তি জায়ান্ট তাদের কার্যক্রম ব্যাপকভাবে কমিয়েছে। কর্মীও ছাঁটাই করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০