৩ ডিসেম্বর ২০২২, ৬:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কংগ্রেসে ডেমোক্র্যাটদের নেতৃত্বে প্রথম অশ্বেতাঙ্গ “হাকিম জেফরিস”

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নতুন নেতা হলেন হাকিম জেফরিস। বর্তমান স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন তিনি। সবার সম্মতিতে বুধবার (৩০ নভেম্বর) দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে তাঁকে।

প্রতিনিধি পরিষদে নিউইয়র্কের প্রতিনিধিত্ব করছেন হাকিম। ডেমোক্রেটিক পার্টির ইতিহাসে তিনিই প্রথম অশ্বেতাঙ্গ, যিনি কংগ্রেসে নেতৃত্ব দেবেন। ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে নতুন কংগ্রেস দায়িত্ব নেবে।

আর ১১৮তম মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেবেন ৫২ বছর বয়সী হাকিম জেফরিস।
গেল নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্রেটিক পার্টি।

নির্বাচন শেষে কংগ্রেসে দলের প্রধান নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্পিকার ন্যান্সি পেলোসি। তবে তিনি কংগ্রেসের নিম্নকক্ষে তাঁর ক্যালিফোর্নিয়া ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন।

এদিকে ন্যান্সি পেলোসির পদত্যাগের পর থেকেই নতুন নেতা হিসেবে হাকিম জেফরিসের নাম শোনা যায়। গত ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন জেফরিস।

বুধবার দলীয় নেতা নির্বাচনের পর উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, এটা ভবিতব্যই ছিল।
রিপাবলিকানদের সঙ্গে কীভাবে কাজ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমেরিকানদের স্বার্থে যখনই এবং যেখানেই সম্ভব অংশীদারত্বের হাত প্রসারিত করা আমাদের প্রতিশ্রুতি।’

ডেমোক্রেটিক ককাসের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন হাকিম জেফরিস। তাঁর নেতৃত্বাধীন টিমে আরও থাকছেন ম্যাসাচুসেটসের প্রতিনিধি ক্যাথরিন ক্লার্ক, ক্যালিফোর্নিয়ান পিট আগুইলার এবং কংগ্রেসনাল হিস্পানিক ককাসের একজন সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০