৬ ডিসেম্বর ২০২২, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

বিশ্বের সম্মানজনক রোবোটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২২-এ প্রথমবারের মতো সরাসরি অংশ নিয়েই ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশের ‘টিম লেইজি-গো’ দল। জার্মানির ডর্টমুন্ডে অনুষ্ঠিত তিন দিনের এ আসরে ২৪ দেশের সঙ্গে প্রতিযোগিতা করে এ সাফল্য পায় দলটি। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ‘রোবনিয়াম বাংলাদেশ’ দল ফিউচার ইনোভেটরস বিভাগে অষ্টম স্থান অর্জন করেছে। গত বছর অনলাইনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দশম স্থান অর্জন করেছিল।

সারা বিশ্বের ৭৩ দেশের ৩৭৫টি দলের প্রায় এক হাজার তিন শতাধিক প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। আটটি বিভাগে বিভক্ত এ প্রতিযোগিতার দুটি বিভাগে বাংলাদেশের দুটি দল অংশ নেয়। ব্রোঞ্জপদকজয়ী টিম লেইজি-গোর সদস্যরা হলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তথ্য এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইকবাল সামিন এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তওসিফ সামিন।

‘রোবনিয়াম বাংলাদেশ’ দলের সদস্যরা হলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল শাহীন এবং মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলগুলোর দলনেতা ও উপদলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস এবং মাহেরুল আজম কোরেশী। তৃতীয় স্থান ও ব্রোঞ্জপদকজয়ী দলের সদস্য ইকবাল সামিন বলেন, ‘ফান্ডিং ও ভিসা জটিলতা কাটিয়ে আমরা শেষ পর্যন্ত বিশ্ব আসরে নিজেদের তুলে ধরতে পেরেছি। এ জন্য আমরা খুশি। যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ফাজলী ইলাহী বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এটি খুবই আনন্দের বিষয় নতুন প্রজন্মের দুটি দল বিশ্ব আসরে বিজয়ী হয়েছে। তাদের উদ্ভাবিত প্রযুক্তি, আমি আশা করি, ভবিষ্যতে দেশে ও বিশ্বে অন্যদের অনুপ্রাণিত করবে এবং সেটিকে আরও উন্নত করতে কাজ করবে।’

গত অক্টোবর মাসে ঢাকার আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিশ্ব রোবট অলিম্পিয়াড ২০২২ বাংলাদেশ-এর জাতীয় পর্ব। জাতীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে দুই দিনব্যাপী দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পের সাফল্য এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্ব রোবট অলিম্পিয়াড ২০২২-এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হয়।

আরও পড়ুনঃ চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন সেবুল আহমদ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০