১০ নভেম্বর ২০২৩, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এ সংঘর্ষ যত দীর্ঘস্থায়ী হবে, পরিস্থিতি তত বেশি জটিল হবে : মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান সামরিক উপদেষ্টা জেনারেল চার্লস কিউ ব্রাউন বলেছেন, হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নির্ধারণ করেছে, সেটিই একটু বেশিই। ২০০৬ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকায় শাসন করে আসছে হামাস।’ বৃহস্পতিবার (৯ নভেম্বর) জাপানে পৌঁছানোর আগে ব্রাউন সাংবাদিকদের বলেন, ‘এ সংঘর্ষ যত দীর্ঘস্থায়ী হবে, পরিস্থিতি তত বেশি জটিল হবে।’

ব্রাউন আরও বলেন, ‘এর জন্যই আমরা সময়ের কথা বলি। যত দ্রুত আপনি এ দ্বন্দ্বের অবসান করতে পারবেন, বেসামরিক নাগরিকদের হামাসের সদস্যে পরিণত হওয়া নিয়ে কম চিন্তা করতে হবে।’ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জেনারেল চার্লস কিউ ব্রাউনের এ উদ্ধৃতি উঠে এসেছে।

৬ নভেম্বর এক প্রতিবেদনে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজায় গত এক মাসে গড়ে প্রতি ১০ মিনিটে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ও একই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে সংস্থাটি বলেছে, যুদ্ধের সময় প্রতি ১০ মিনিটে গড়ে এক শিশু নিহত ও দুজন আহত হচ্ছে।

গত ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৩০ হাজারের মতো আহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১০

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১১

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১২

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১৩

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১৪

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৫

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৭

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৯

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

২০