১২ জুলাই ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক ব্যাগ বিক্রি হলো সাড়ে ১২১ কোটি টাকায়

অভিনেত্রী জেন বারকিনের জন্য বিশেষভাবে তৈরি করা একটি আইকনিক ব্যাগ রেকর্ড ১০.০৪ মিলিয়ন ডলারে (৮৬ লাখ ইউরো) বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২১ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা (ডলার প্রতি ১২১.৫৭ টাকা দরে)। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে নিলামকারী সোথবিসের মাধ্যমে এ কেনাবেচা হয়। জেন বারকিনের ব্যাগটি বিংশ শতাব্দীর যুগ-স্মরণীয় ডিজাইনগুলোর একটি হয়ে উঠেছিল।

 

 

ফ্যাশন কিংবদন্তি অনুসারে, প্রথম বারকিন ব্যাগের উৎপত্তির পেছনে চমকপ্রদ ঘটনা রয়েছে। ফ্রাঙ্কো-ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বারকিন ১৯৮৪ সালে একটি ফ্লাইটে হার্মেসের নির্বাহী জিন-লুই দ্যুমাসের পাশে বসেছিলেন। ওই সময় তাকে বলেছিলেন, তিনি একজন তরুণ মা হিসেবে একটি আড়ম্বরপূর্ণ কিন্তু কার্যকরী ব্যাগের প্রয়োজন বোধ করছেন। দ্যুমাস তৎক্ষণাৎ আয়তাকার হ্যান্ডব্যাগের একটি নকশা আঁকেন। ব্যাগটিতে শিশুর বোতলের জন্য একটি নির্দিষ্ট স্থান ছিল। কোম্পানিটি তার জন্য সেই ব্যাগটি তৈরি করে এবং পরে এটির ছোট সংস্করণগুলো সাধারণ মানুষের জন্য বিক্রি শুরু করে। ডিজাইনটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ফ্যাশন ব্র্যান্ডটির উত্থানে সহায়তা করে।

নিয়মিত বারকিন ব্যাগগুলো ১০,০০০ ডলারের বেশি মূল্যে বিক্রি হয়। তবে প্রথম বারকিন ব্যাগের সঙ্গে সাধারণভাবে বিক্রি ব্যাগের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। সোথবিস জানিয়েছে, ব্যাগটি একজন জাপানি ক্রেতা ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করে কিনেছেন। এটি ফ্যাশন আইটেম বিক্রিতে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। সোথবিস ইউরোপ ও মধ্যপ্রাচ্যের হ্যান্ডব্যাগ এবং ফ্যাশন বিভাগের প্রধান অরেলি ভ্যাসি রয়টার্সকে বলেছেন, এটি একটি ভ্রমণ ব্যাগ ছিল। স্পষ্টতই, জেন বারকিন এটি ৯ বছর ধরে প্রতিদিন ব্যবহার করেছিলেন এবং এর ফর্ম এখনও খুব সুন্দর ।

তবে ব্যাগটি এবারই প্রথম বিক্রি হচ্ছে তা নয়। প্রথমবার বারকিন নিজেই ব্যাগটি বিক্রি করেছিলেন। ১৯৯৪ সালে এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াই করা ফরাসি দাতব্য সংস্থা সিডাকশনকে সহায়তা করার জন্য তিনি ব্যাগটি নিলামে তুলে বিক্রি করেন। পরে ২০০০ সালে এটি আবার বিক্রির জন্য নিলামে উঠে। তখন একজন ফরাসি ব্যক্তিগত সংগ্রাহক ব্যাগটি কিনে নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১০

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১১

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১২

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৩

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৪

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৫

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৬

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৭

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

১৮

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

১৯

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

২০