বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একাডেমিক সহযোগিতা বন্ধ, হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন পেন্টাগনের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। এর ফলে সামরিক শিক্ষা, ফেলোশিপ ও সার্টিফিকেট কোর্সসংক্রান্ত দীর্ঘদিনের সহযোগিতা বন্ধ হয়ে যাবে।

 

 

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন জানায় যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। তবে বর্তমানে যেসব সামরিক কর্মকর্তা হার্ভার্ডে অধ্যয়নরত আছেন, তারা তাদের কোর্স শেষ করার সুযোগ পাবেন। ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিরুদ্ধে অতিরিক্ত উদারপন্থী মতাদর্শ প্রচারের অভিযোগ তুলেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, দীর্ঘদিন ধরে পেন্টাগন তাদের মেধাবী কর্মকর্তাদের হার্ভার্ডে পাঠালেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। তার দাবি, অনেক কর্মকর্তা এমন ধারণা নিয়ে ফিরে আসছেন যা বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াতে সহায়ক নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ লিখেছেন, হার্ভার্ড উদারপন্থি, কিন্তু পেন্টাগন নয়। তিনি আরও জানান, সামরিক শিক্ষার জন্য আইভি লিগের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সম্পর্ক পর্যালোচনা করা হবে এবং সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ফিলিস্তিনপন্থি বিক্ষোভের সময় হার্ভার্ডসহ কিছু বিশ্ববিদ্যালয় ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে আইনি পদক্ষেপ ও জরিমানার কথাও বলা হয়েছে। অন্যদিকে, শিক্ষাবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন যে এ ধরনের চাপ একাডেমিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

 

এর আগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ২৬০ কোটি ডলারের বেশি সরকারি অনুদান কমানোর চেষ্টা করেছিল এবং বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শিশুদের চিত্রাঙ্কন, কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

চাইল্ড সাপোর্ট বকেয়া, হাজারো অভিভাবকের পাসপোর্ট বাতিল শুরু করবে যুক্তরাষ্ট্র: এপি

হান্টাভাইরাস নিয়ে সতর্কতা, কতটা ভয় আছে মহামারির

জাতিসংঘ ফোরামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

১০

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

১১

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

১২

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

১৩

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১৫

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১৬

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৭

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৮

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৯

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

২০