১৫ অক্টোবর ২০২৩, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্চশিক্ষায় বাংলাদেশিদের পছন্দ যুক্তরাষ্ট্র : ইউনেসকোর প্রতিবেদন

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) ‘গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি-লেভেল স্টুডেন্টস’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশ থেকে গত এক বছরে আমেরিকা গেছেন ৮ হাজার ৫২৪ শিক্ষার্থী। এর আগে গত বছর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গেছেন ৮ হাজার ৬৬৫ বাংলাদেশি শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কলারশিপসহ নানা সুযোগ-সুবিধা দেয়। এ জন্য এসব দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা।

ইউনেসকোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছেন ৫২ হাজার ৭৯৯ শিক্ষার্থী। যুক্তরাষ্ট্র ছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় পছন্দের দেশ হলো যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। এর মধ্যে যুক্তরাজ্যে গেছেন ৬ হাজার ৫৮৬ শিক্ষার্থী, কানাডায় ৫ হাজার ৮৩৫, মালয়েশিয়ায় ৫ হাজার ৭১৪, জার্মানিতে ৫ হাজার ৪৬, অস্ট্রেলিয়ায় ৪ হাজার ৯৮৭, জাপানে ২ হাজার ৮০২, ভারতে ২ হাজার ৬০৬ শিক্ষার্থী।

এ ছাড়া বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ২০২ জন, সৌদি আরবে ১ হাজার ১৯০, ফিনল্যান্ডে ৯৫৪, তুরস্কে ৭৫১, সুইডেনে ৬৬০ ও কাতারে ৩০৮ শিক্ষার্থী গেছেন। এর আগে ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে বিদেশে গেছেন ৪৯ হাজার ১৫১ শিক্ষার্থী। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৪৪ হাজার ৩৩৮ জন। তবে বাংলাদেশ থেকে সবচেয়ে কম শিক্ষার্থী গিয়েছেন গ্রিস, ব্রাজিল, জর্ডান, রোমানিয়া ও আর্মেনিয়ায়। গত বছর এসব দেশে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৫০–এর ঘরে।

মানসম্মত শিক্ষা, শিক্ষা–পরবর্তী সহজে চাকরি পাওয়ার সুযোগ, উন্নত জীবনব্যবস্থাসহ নানা কারণে বিদেশে পাড়ি জমাচ্ছেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৩

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৪

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৫

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৭

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৮

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১০

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১১

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১২

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৩

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৪

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৫

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৬

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৭

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৮

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৯

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

২০