বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান-ঘনিষ্ঠ সিরীয় গোষ্ঠীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৬ জানুয়ারি) ঘোষিত এসব নিষেধাজ্ঞার আওতায় রয়েছে হুথিদের অর্থায়নে ব্যবহৃত তেল, অস্ত্র এবং বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম স্থানান্তরের নেটওয়ার্ক। রয়টার্সের বরাতে এমন খবর জানিয়েছে আরব নিউজ।

 

 

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের আওতায় ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি একটি জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। তালিকাভুক্তদের মধ্যে ইয়েমেন, ওমান ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কয়েকটি কোম্পানিও রয়েছে। বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘হুথিরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং লোহিত সাগর দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করছে।’

 

ট্রেজারি বিভাগ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা হুথিদের ‘বিস্তৃত রাজস্ব উৎপাদন ও চোরাচালান নেটওয়ার্কের’ ওপর চাপ বাড়ানোর অংশ, যা তাদের লোহিত সাগরে হামলাসহ আঞ্চলিক অস্থিতিশীল কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করছে। নতুন নিষেধাজ্ঞার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো জানাত আল আনহার জেনারেল ট্রেডিং এলএলসি। প্রতিষ্ঠানটি হুথিদের বৈদেশিক আর্থিক নেটওয়ার্কের অন্যতম সংবেদনশীল কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত এ প্রতিষ্ঠানটি মূলত হুথি সম্পৃক্ত কালোবাজারি রেমিট্যান্সের একটি ‘ক্লিয়ারিং হাউস’ হিসেবে কাজ করে।

 

সূত্র অনুযায়ী, জানাত আল আনহার হুথি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য তহবিল প্রক্রিয়াজাত করে, যা দিয়ে চোরাচালান পণ্য, যন্ত্রাংশ, সরঞ্জাম এমনকি চীনসহ বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্র সম্পর্কিত চালান কেনা হয়। প্রতিষ্ঠানটি সানার ব্যবসায়ীদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশের আর্থিক চ্যানেলের মধ্যে সেতুবন্ধ তৈরি করে আসছে। এর ফলে হুথিরা আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরেও নিজেদের আর্থিক লেনদেন পরিচালনা করতে পারে।

 

 

ট্রেজারি বিভাগ জানায়, জানাত আল আনহার আসলে আবু সাম্বোল জেনারেল ট্রেডিং এলএলসির নতুন নাম। এ প্রতিষ্ঠানটি ২০২৪ সালে ইরানভিত্তিক হুথি গোষ্ঠীদের আর্থিক সহায়তাকারী প্রতিষ্ঠান সাঈদ আল-জামালের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে নিষিদ্ধ করা হয়েছিল।

 

 

নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণাধীন সব সম্পদ জব্দ করা হবে। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সংস্থা ওএফএসিকেও অবহিত করা হবে। পাশাপাশি, নিষিদ্ধ ব্যক্তিদের মালিকানাধীন (৫০ শতাংশ বা তার বেশি) যেকোনো প্রতিষ্ঠানও স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিশেষ লাইসেন্স ছাড়া এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে বা যুক্তরাষ্ট্রের ট্রানজিট ব্যবহার করে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০