বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে হামলার প্রেক্ষাপটে মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানেবড় ধরনের সামরিক অভিযানশুরু করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, এতে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটতে পারে। ট্রাম্পের মতে, এই হামলার লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংস করা এবং তাদের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা। ইরান পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে গেলে আবার হামলা চালানো হবে বলে যুক্তরাষ্ট্র ইসরায়েল যে বারবার সতর্কবার্তা দিচ্ছিল, এটি তারই প্রতিফলন।

 

 

 

ট্রাম্প তাঁর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমার প্রশাসন এই অঞ্চলে মার্কিন কর্মীদের ঝুঁকি কমানোর সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে। তা সত্ত্বেও আমি এই কথাটি হালকাভাবে বলছি না, ইরানি শাসকগোষ্ঠী হত্যা করতে চায়।’ ট্রাম্প বলেন, ‘সাহসী আমেরিকান বীরদের জীবন যেতে পারে এবং যুদ্ধে যা প্রায়ই ঘটে, আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু আমরা এটি বর্তমানের জন্য করছি না। আমরা ভবিষ্যতের জন্য করছি এবং এটি একটি মহৎ লক্ষ্য।’

অভিযান বেশ কয়েক দিন চলবে: মার্কিন কর্মকর্তা

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এক্স’–এ নিজেদের অ্যাকাউন্টে পেন্টাগন জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। গত বছর ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাল। প্রথমটি ছিল গত জুনে। তখন ওয়াশিংটন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ধারাবাহিক হামলা চালিয়েছিল।

 

 

এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রথম হামলার তুলনায় শনিবারের এই হামলা কয়েক দিন ধরে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তেহরান পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রতিক্রিয়া হবে ‘ভয়াবহ’। রয়টার্সকে এমনটি জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার জবাবে তেহরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

 

 

নিজের বার্তায় ট্রাম্প ইরানের সশস্ত্র বাহিনী ‘ইসলামিক রেভোল্যুশনারি গার্ড’–এর (আইআরজিসি) সদস্যদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, অস্ত্র ত্যাগ করলে তাদের ক্ষমা করা হবে। তাদের সামনে অন্য বিকল্পটি হলো ‘নিশ্চিত মৃত্যু’। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরান বেশ কিছুদিন ধরে কয়েক দফায় আলোচনা করেছে। কোনো চুক্তি ছাড়াই গত বৃহস্পতিবার সর্বশেষ আলোচনা শেষ হয়। ট্রাম্প বলেন, ‘ইরান তা প্রত্যাখ্যান করেছে, যেমনটি তারা দশকের পর দশক ধরে করে আসছে। তারা তাদের পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগ করার প্রতিটি সুযোগ প্রত্যাখ্যান করেছে। আমরা এটি আর মেনে নিতে পারছি না।’

ইরানিদের সরকার দখলের উসকানি ট্রাম্পের

 

প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম জানুয়ারি মাসে ইরানে হামলার ধারণাটি সামনে আনেন। তখন ইরানে দুই সপ্তাহব্যাপী বিক্ষোভ চলছিল। ওই বিক্ষোভের সময় সহিংসতায় কয়েক হাজার মানুষ নিহত হন। ট্রাম্প তখন সতর্ক করেছিলেন, ইরানি কর্মকর্তারা যদি বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করেন, তবে যুক্তরাষ্ট্র তাঁদের উদ্ধারে এগিয়ে আসবে। পরবর্তী সময়ে ট্রাম্প বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে উসকানি দিয়ে বলেছিলেন, সাহায্য আসছে।

ইরানে হামলার বিষয়ে দেওয়া বিবৃতিতে ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার বিষয়টি উল্লেখ করে ইরানিদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেন। তিনি বলেন, কারণ, ‘সব জায়গায়’ বোমা পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যখন আমাদের কাজ শেষ হবে, আপনারা আপনাদের সরকার দখল করে নিন। এটি আপনাদেরই হবে। সম্ভবত পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যে এটিই আপনাদের একমাত্র সুযোগ।’

 

 

সূত্র:রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০