১৩ জুলাই ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইইউতে অভিবাসনপ্রত্যাশীদের শীর্ষে বাংলাদেশিরা

চলতি বছরের প্রথম ছয় মাসে বহিঃসীমান্ত দিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীদের তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইইউ সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

 

 

 

ফ্রন্টেক্স জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে ইউরোপে প্রবেশ করেছেন প্রায় ৭৫ হাজার ৯০০ জন অভিবাসনপ্রত্যাশী। তাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক। এরপর রয়েছে ইরত্রিয়া, মিশর ও আফগানিস্তানের নাগরিকদের অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ভূমধ্যসাগরীয় রুটে ২৯ হাজার ৩০০ অভিবাসনপ্রত্যাশী এসেছেন। এ সংখ্যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। লিবিয়া এখনো এই রুটের প্রধান ট্রানজিট দেশ। এ বছর লিবিয়ার উপকূল থেকে ২০ হাজার ৮০০ অভিবাসী ইতালিতে পৌঁছেছেন, যা গত বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি।

 

 

 

পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসী পৌঁছানোর হার ২৫ শতাংশ কমে ১৯ হাজার ৬০০ জনে নেমেছে। তবে, লিবিয়ার উপকূল থেকে গ্রিক দ্বীপ ক্রিট পর্যন্ত নতুন পথ তৈরির কারণে সাম্প্রতিক মাসগুলোতে এই রুটে অভিবাসী সংখ্যা বেড়েছে। পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসীর সংখ্যা ১৯ শতাংশ বেড়েছে। জুন মাসে গত বছরের তুলনায় এই রুটে দ্বিগুণ অভিবাসী পৌঁছেছেন। আলজেরিয়া এই রুটের প্রধান ট্রানজিট দেশ। পশ্চিম আফ্রিকান রুটে অভিবাসীর হার ৪১ শতাংশ কমে ১১ হাজার ৩১৭ জনে নেমেছে। জুন মাসে এই রুটে মাত্র ৩০০ অভিবাসী এসেছেন।

 

 

 

ইতালির সরকারি তথ্য অনুযায়ীও বাংলাদেশিরাই এ বছর দেশটিতে প্রবেশকারী অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন। জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছেছেন ১০ হাজার ৩১১ বাংলাদেশি, যা মোট আগমনের ৩২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ইরিত্রিয়ার নাগরিকরা। দেশটি থেকে মোট ৪ হাজার ৪৬১ জন অভিবাসী এসেছেন এবং তৃতীয় অবস্থানে রয়েছে মিশর। দেশটি থেকে মোট অভিবাসী এসেছেন ৩ হাজার ৭২৩ জন।

 

 

 

প্রতিবেদনে আরও বলা হয়, পূর্ব ভূমধ্যসাগর, পশ্চিম বলকান ও পশ্চিম আফ্রিকান রুট দিয়ে অভিবাসন কমেছে। পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে প্রবেশকারীর সংখ্যা ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০০ জনে। তবে লিবিয়া থেকে গ্রিক দ্বীপ ক্রিটের দিকে নতুন রুট তৈরির কারণে সাম্প্রতিক মাসগুলোতে এই পথে আগমন কিছুটা বেড়েছে। ফ্রন্টেক্স জানিয়েছে, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ট্রানজিট দেশগুলোর সমন্বিত পদক্ষেপের কারণেই কিছু রুটে অভিবাসন প্রবণতা কমেছে। তবে সেন্ট্রাল ভূমধ্যসাগর এখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট হিসেবে বিবেচিত।

 

 

 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৬০ জন মানুষ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০