৩০ সেপ্টেম্বর ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমেরিকায় যারা এসাইলাম কেইস করতে চান

যুক্তরাষ্ট্র এসাইলাম সিকারদের কাছে খুবই প্রিয় একটি দেশ। স্বপ্নের দেশ আমেরিকায় থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন উপায়ে এসে থাকেন শুধুমাত্র এসাইলাম কেইস করে স্থায়ীভাবে থাকার জন্য। প্রশ্ন হচ্ছে, সবার স্বপ্ন কি পূরণ হয়? উত্তর হচ্ছে, না। এই ’না’ উত্তরটি দেয়া যত সহজ যাদের জীবনে এই ‘না’ চলে আসে তাদের দুঃখ বর্ণণা করা তত সহজ নয়। এদের মধ্যে বেশিরভাগ আশ্রয়প্রার্থীর কেইস ডিনাই পেছনে তারা নিজেরাই দায়ী। শুনতে বেমানান হলেও পুরো লেখাটি পড়তে থাকেন, জেনে যাবেন কারণ।

গত কয়েকদিন আগে প্রায় ৮/১০ বছর আমেরিকায় থেকে এলাকার এক বড় ভাই দেশে চলে গেছেন। জিজ্ঞেস করলাম কী হয়েছে। জানালেন এসাইলাম মামলা পাবেন না বলে এটর্নি জানিয়ে দিয়েছেন তাই চলে যাচ্ছেন। বললাম, এখন প্রায়ই মামলা জেতার খবর পাওয়া যায় অথচ আপনার বেলায় ব্যতিক্রম কেন হলো। উনি উনার মামলার কপি আমাকে দেখালেন। কেন এই আজগুবি তথ্য দিলেন যার কোনো প্রমান হাজির করতে পারেননি জানতে চাইলে বললেন, মামলা দেয়ার সময় বুঝেননি।

আরেক ছোট ভাই মামলায় হেরেছে। তারপর আপিল করেছে। কিন্তু সে আপিলের রায় পক্ষে পাবে এমন আশা করতে পারছে না। কারন সে এখন জানে তার মামলার ত্রুটি কোথায় যা আগে জানতো না।
উপরের দুটো উদাহরণ দিয়েছি এসাইলাম প্রার্থী যারা মামলা করেছেন বা করতে যাচ্ছেন তাদেরকে হতাশ করার জন্য নয়। বরং সহযোগিতা করতে যাতে আপনি মামলার রায় পেয়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান।
সাধারণত এসাইলাম প্রার্থীরা কোনো এটর্নির সহযোগির কাছে যান যিনি উনার বক্তব্য শুনে মামলা বক্তব্য ঠিক করে দেন। আবার অনেকেই পুরনো কোনো মামলা য তার মক্কেল জিতেছেন সেটার মধ্যে নতুন মক্কেলের নাম ঠিকানা কাট কপি করে মামলাটি সাবমিট করে দেন। মামলাকারীও খুশী এই ভেবে যে, এরকম বক্তব্য দিয়ে আগে কয়েকজন পেয়েছেন, আতএব তিনিও পাবেন।

কিন্তু বাস্তবে বাংলাদেশে সবার অবস্থান সমান ছিল না। সবার দেশ ছেড়ে আসার কারণও সমান নয়। তাই প্রত্যেকের কেইসই ইউনিক। উকিল মোক্তার যা-ই বলেন না কেন, আপনি যা বলবেন কেইসে তা প্রমান করার দায়িত্ব আপনার। আদালতে জজের সামনে আপনাকে আপনার ঘটনার সপক্ষে আপনাকেই প্রমান হাজির করতে হবে। এটর্নি আপনাকে কোন কোন ক্ষেত্রে মামলা করা যায় এবং অন্যান্য অভিজ্ঞতা বর্ণনা করতে পারেন। কিন্তু আপনি যা প্রমানে দলিল হাজির করতে পারবেন না তা মামলায় লিখতে যাবেন না।

এটর্নিদের সময় কম থাকে। তাই তারা একসঙ্গে গত তিন মাসে তাদের অধীনে কতজন মামলা জিতেছেন তার বর্ণণা দিতে থাকবেন। হয়তো দু’চারজনের নাম ঠিকানাও বলে দিবেন। কিন্তু যারা কেইস জিতেনি তাদের কথা সচরাচর বলেন না। আপনি নিজ উদ্যোগে তাদের তথ্যও জেনে নিবেন।

শেষ কথা, এসাইলাম কেইস সফল হয়েছেন এরকম ৩ জন এবং কেইস জিতেননি এরকম ৩ জন লোকের গল্প জেনে যদি আপনি এসাইলাম কেইস করতে পারেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা শতকরা নিরান্নব্বই শতাংশ। আর কারো প্ররোচনায় বাস্তবতার সঙ্গে মিল নেই এরকম অসত্য তথ্য দিয়ে মামলা করলে মামলায় হারার সম্ভাবনাও নিরান্নব্বই শতাংশ।
বাংলা ভাষাভাষী এসাইলাম সিকারদের কাজে লাগতে পারে ভেবে লিখা। কারো কাজে লাগলে খুশী হবো। এরকম তথ্য পেতে পেইজটিতে লাইক এবং ফলো বাটন চেপে সঙ্গে থাকুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৩

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৪

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৫

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৭

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৮

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১০

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১১

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১২

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৩

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৪

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৫

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৬

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৭

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৮

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৯

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

২০