বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি, আগের শুল্ক প্রত্যাহার করছে আমেরিকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা আইইইপিএর অধীনে বিভিন্ন দেশের পণ্যের ওপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন, তা বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

 

 

যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট (মার্কিন পূর্বাঞ্চলীয় সময়) থেকে এই শুল্ক আর নেওয়া হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ওই শুল্ক আরোপকে ‘এখতিয়ার বহির্ভূত’ বলে রায় দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ তাদের বার্তায় আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত কোম্পানিগুলোকে জানিয়েছে, আইইইপিএর অধীনে আগে যে শুল্ক কোডগুলো চালু ছিল, সেগুলো নির্দিষ্ট সময় থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে এর মধ্যেই ট্রাম্প আরেক আইনের অধীনে নতুন করে ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। নতুন এই শুল্কও মঙ্গলবার থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

 

সুপ্রিম কোর্টের রায়ের পরও কয়েকদিন শুল্ক নেওয়া কেন বন্ধ হয়নি, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। এতদিন যারা এই শুল্ক পরিশোধ করেছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, আইইইপিএর শুল্ক বন্ধ হলেও জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত ধারা ২৩২ এবং অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে ধারা ৩০১-এর অধীনে আরোপিত অন্য শুল্ক কার্যকর থাকবে। প্রয়োজনে ব্যবসায়ীদের আরও নির্দেশনা দেওয়া হবে।

 

 

বিশ্লেষকদের ধারণা, আদালতের রায়ের ফলে বিপুল অঙ্কের অর্থ ফেরত দেওয়ার প্রশ্ন উঠতে পারে। তবে আদালত সরাসরি অর্থ ফেরতের নির্দেশ না দেওয়ায়, ব্যবসায়ীদের হয়তো আবার আদালতের দ্বারস্থ হতে হবে। সে ক্ষেত্রে অর্থ ফেরত পেতে কয়েক বছর সময় লাগতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০