যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২০২৬। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান-বিএএমের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে ওয়ারেন সিটি স্কয়ারে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ উৎসব। মিশিগানে বাংলাদেশি সংস্কৃতির সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত এ ফেস্টিভ্যালে থাকবে লাইভ মিউজিক, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, বাংলাদেশি খাবার, হস্তশিল্প এবং স্থানীয় বিভিন্ন ভেন্ডরের অংশগ্রহণ। পাশাপাশি সব বয়সীদের জন্য থাকছে নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।
ফেস্টিভ্যালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ওয়ান সিটি স্কয়ার, ওয়ারেন, মিশিগান ৪৮০৯৩। আয়োজকরা জানান, বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে এবারের আয়োজন।
স্টল বুকিং ও অংশগ্রহণ সংক্রান্ত তথ্যের জন্য শারমিন তানিম, দীপু আহমেদ এবং তারেক জামানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া আয়োজক কমিটির সভাপতি জাবেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আজহার রহমানের পক্ষ থেকেও প্রবাসীদের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন