৩ অগাস্ট ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আকাশে মেঘ থাকলেও গরমে পুড়ছে জনজীবন; বৃষ্টি হবে কবে?

পুরো বর্ষা মৌসুমে হাতে গোনা কয়েকদিন মাত্র বৃষ্টি হওয়ার পর আর মেঘের দেখা নেই। বৃষ্টির অভাবে একদিকে আমনের মৌসুমে আকাশের দিকে তাকিয়ে আছেন কৃষকরা, অন্যদিকে ক্ষেতে থাকা সবজির ফসলও কমে গেছে।

আষাঢ় শেষে শ্রাবণ যে সময়ে বৃষ্টিপাতের কথা কিন্তু এই সময়ে মৌলভীবাজারের বড়লেখায় দিনে আগুনে রোদ ও গরমে খাঁ খাঁ করে চারদিক। রাতেও কমে না তাপমাত্রা।

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি। ডায়রিয়ায়ও আক্রান্ত হচ্ছেন অনেকে।

তীব্র গরমে নাজেহাল অবস্থা প্রতিটি শ্রেণি-পেশার মানুষের। বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবীদের জীবন যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। তারপরও জীবন-জীবিকার তাগিদে ঘাম ঝরিয়ে ছুটতে হচ্ছে তীব্র গরম আর রোদে পুড়ছে বড়লেখাবাসী।

ফলে নিম্ন ও মধ্যবিত্ত দিনমজুর পরিবারের দিন কাটছে দুর্বিসহভাবে। এদিকে ব্যাপক লোডশেডিংয়ের কারণে ঘরেও টেকা দায়। এতে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। আর আবহাওয়া অফিসও বৃষ্টির কোনও সুখবর দিতে পারছে না।

সরেজমিনের দেখা গেছে, রোদের তীব্রতার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যে কারণে দোকানীদের অবসর সময় কাটাতে হচ্ছে। যানবাহনগুলো লাইন ধরে ঠায় দাঁড়িয়ে থেকেও যাত্রীর দেখা মিলছে না।

কলেজ শিক্ষার্থী সুমন আহমদ জানিয়েছেন, তীব্র গরমে আমরা অতিষ্ঠ। ঠিকমত পড়া লেখা করতে পারছি না, কলেজে যেতে পারছি না। তার উপর দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না।

রাজমিস্ত্রি ছয়েফ উদ্দিন জানান, তীব্র গরমে দুই তিনদিন কাজ করার পর আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর দুইদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছি। এই তীব্র গরমে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে। এতে আয়ও কমে যাচ্ছে আমাদের।

এদিকে আজ দু’দিন থেকে আকাশে মেঘ জমে আছে। খানিকটা স্বস্তির দেখা দিলেও অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে না। সকলের মনে একটাই প্রশ্ন বৃষ্টি হবে কবে?

বাংলা মেডিসিনের পরিচালক মিরাজুল ইসলাম জানান, গরম ও ঋতু পরিবর্তনের কারণে আমার ফার্মেসীতে রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের প্রাইভেট ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিচ্ছেন। আমরা গরমে বেশি বেশি পানি ও পানীয় খাবার পান করার পরামর্শ দিচ্ছি।

তবে আমরা আশা করছি, যদিও আকাশে মেঘ জমে আছে এই অবস্থার পরিবর্তন হবে। তখন হয়তো দেশের কোন কোন অঞ্চলসহ আমাদের বড়লেখাও বৃষ্টি হতে পারে।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০