বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৭ নভেম্বর ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইসিসিএলে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের ন্যাশনাল ওয়াচ পার্টি অনুষ্ঠিত

এবার বহুল প্রতীক্ষিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনাল ২০২৫-এর চরম উত্তেজনা সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের গেমপ্রেমীরা। দেশের ই-স্পোর্টস প্রেমীদের জন্য ন্যাশনাল ওয়াচ পার্টির অনন্য এই আয়োজনটি সম্প্রতি রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) অনুষ্ঠিত হয়।

 

 

এটি কেবল ওয়াচ পার্টি নয়, বরং গেমিং কমিউনিটির জন্য সুবিশাল মিলনমেলা, যেখানে শত শত ফ্রি ফায়ার গেমের ফ্যানরা একত্রিত হয়ে বিশ্বমঞ্চের রোমাঞ্চকর গ্র্যান্ড ফাইনাল বড় পর্দায় একসাথে উপভোগ করেন। ন্যাশনাল ওয়াচ পার্টির মাধ্যমে ফ্যানরা গেমিং-এর ডিজিটাল জগতের উত্তেজনাকে বাস্তবে অনুভব করার সুযোগ পান। বন্ধুদের সাথে নিয়ে একই ছাদের নিচে বড় পর্দায় ফাইনালের প্রতিটি মুহূর্ত উপভোগ করা, চিৎকার করে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানানো এবং সম্মিলিত গেমিং উদ্দীপনার অংশ হওয়ার অনন্য এই সুযোগ তৈরি করে দিচ্ছে আইসিসিএল।

 

আইসিসিএলের বিশ্বমানের এলইডি স্ক্রিন ফ্রি ফায়ার গেমের এই শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানিয়েছেন, ইভেন্টটিতে ফাইনালের লাইভ স্ট্রিমিং ছাড়াও গেমিং ফ্যানদের জন্য বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি, গিফট হ্যাম্পার ও বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা ছিলো।

 

এ বিষয়ে আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “আইসিসিএলে গেমিং ফ্যানদের জন্য উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের অত্যাধুনিক এলইডি স্ক্রিন, কর্মীদের নিরবচ্ছিন্ন সেবা ও নিরলস প্রচেষ্টা আমাদের ভোক্তাদের জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করছে বলে আমরা কৃতজ্ঞ।”

 

দেশের গেমিং কমিউনিটিকে একত্রিত করে এই ধরনের আয়োজন বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ই-স্পোর্টস সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনালসের জমজমাট এই ন্যাশনাল ওয়াচ পার্টি দেশের ই-স্পোর্টস ফ্যানদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০