বাংলা সংবাদ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে শনিবার (২৫ এপ্রিল) রাতে গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা।

 

 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবাই নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, এই বিরক্তিকর ঘটনায় যারা আতঙ্কিত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ টুইটারে লিখেছেন, গত রাতে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে চালানো সশস্ত্র হামলা অগ্রহণযোগ্য। গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। আমি ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি।

 

 

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই ঘটনায় আমি হতবাক হয়েছি।গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সংবাদপত্রের স্বাধীনতার ওপর যেকোনো আক্রমণের কঠোরতম নিন্দা জানাচ্ছি। স্বস্তির বিষয় যে মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত সকলেই নিরাপদে আছেন।

 

 

সবাই নিরাপদ থাকার খবরে সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, আমরা সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের প্রশংসা করি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবার প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।

 

 

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হামলা তীব্র নিন্দা জানিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত সবার মঙ্গল কামনা করেন। হোয়াইট হাউজ করেসপনডেন্টদের নৈশভোজে এমন গুলির ঘটনায় গভীরভাবে স্তম্ভিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন তিনি।

 

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস-প্রেসিডেন্টের নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করেছেন । মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, সহিংসতা কখনোই কোনো পথ হতে পারে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০