মৃদুল কান্তি সরকার
২২ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

প্রবাস জীবনে মৃত্যুপূর্ব মৃত্যুর পরবর্তী সেবাকে ঘিরে নানা জটিলতা, অনিশ্চয়তা এবং মানসিক সংকট মোকাবিলায় মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে একটি মানবিক সামাজিক সংগঠন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। লক্ষ্যে গতকাল রাতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভাবনা সভায় অংশগ্রহণকারীদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রস্তাবিত সংগঠনের প্রাথমিক নাম নির্ধারণ করা হয়েছে “অন্তিম সেবা ফাউন্ডেশন”

 

 

সভায় উপস্থিত ছিলেন ডাঃ দেবাশীষ মৃধা, চিনু মৃধা, পূর্ণেন্দু চক্রবর্তী অপু, চিন্ময় আচার্য্য, মৃদুল কান্তি সরকার, গৌতম চৌধুরী, মৌসুমী দত্ত, রাজর্ষি চৌধুরী গৌরব এবং সৌরভ ধর চৌধুরী সম্রাট। সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের জন্য মর্যাদাপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া ব্যবস্থা, জরুরি সহায়তা এবং সংকটকালীন সহযোগিতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে সামাজিক ঐক্য, পারস্পরিক সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

 

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক কাঠামো এবং প্রাথমিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের জন্য একটি টেকসই ও মানবিক সহায়তা ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে।

 

প্রস্তাবিত এই অলাভজনক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হবে মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান হিন্দু সম্প্রদায়ের কোনো সদস্য মৃত্যুবরণ করলে পরিবারের সম্মতিক্রমে তার সৎকারের যাবতীয় কার্যক্রমে সহায়তা প্রদান এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতা নিশ্চিত করা। ভবিষ্যতে একটি স্বতন্ত্র সমাধিস্থল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও সভায় জানানো হয়। সেখানে প্রয়াতদের স্মরণে নাম-ঠিকানাসহ স্মারক ফলক স্থাপনের সুযোগ থাকবে, যা স্বজনদের জন্য স্থায়ী শ্রদ্ধা নিবেদনের স্থান হিসেবে কাজ করবে।

 

সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও টেকসই করতে একটি প্রাথমিক বাইলজ প্রণয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন গৌতম চৌধুরী (সিপিএ)। কমিটির অন্য সদস্যরা হলেন চিনু মৃধা, পূর্ণেন্দু চক্রবর্তী অপু এবং মৃদুল কান্তি সরকার।

 

উদ্যোক্তারা জানান, “অন্তিম সেবা ফাউন্ডেশন”কে একটি নির্ভরযোগ্য, মানবিক ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে মিশিগানের বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ও কমিউনিটির সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে উদ্যোগটিকে একটি স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০