আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি
৬ মার্চ ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরে ফিরছে প্রাণ, হাকালুকিতে বেড়েছে পরিযায়ী পাখির আনাগোনা

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকি হাওর–এ এবারের পাখিশুমারিতে মিলেছে আশাব্যঞ্জক চিত্র। গত বছরের তুলনায় জলচর ও পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে শুমারি দল। একই সঙ্গে আগের মতো বিষটোপ ব্যবহার বা নিষিদ্ধ জালে আটকে পাখি মারা যাওয়ার ঘটনাও এবার চোখে পড়েনি। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বার্ড ক্লাব–এর সাধারণ সম্পাদক ও বন্যপ্রাণী গবেষক সীমান্ত দীপু। গত ৪ ও ৫ ফেব্রুয়ারি বার্ড ক্লাবের ১২ সদস্যের একটি দল হাওরের ৪৩টি বিলে পাখিশুমারি পরিচালনা করে। এ কার্যক্রমে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সিএনআরএস-নবপল্লব।

 

শুমারিতে দেখা গেছে, এ বছর হাওরে ৫৩ প্রজাতির মোট ৫৪ হাজার ৪৮৬টি জলচর পাখি রয়েছে। এর মধ্যে ১৮টি স্থানীয় এবং ৩৫টি পরিযায়ী প্রজাতির। গত বছর পরিচালিত শুমারিতে ৬০ প্রজাতির ৩৫ হাজার ২৬৮টি পাখি পাওয়া গিয়েছিল। সেই হিসাবে প্রজাতির সংখ্যা কিছুটা কমলেও মোট পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

শুমারি দলের দাবি, চিনাউরা ও হাওরখালসহ কয়েকটি বিলে পর্যাপ্ত পানি থাকায় এসব স্থানে পাখির উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। অন্যদিকে, আগের বছরের মতো নিষিদ্ধ কারেন্ট জাল বা বিষটোপের ব্যবহারও এবার চোখে পড়েনি। সংশ্লিষ্টদের মতে, জনসচেতনতা বৃদ্ধি এবং নজরদারি জোরদারের ফলে শিকারিদের অপতৎপরতা অনেকটাই কমেছে।

 

উল্লেখ্য, প্রায় ২৮ হাজার হেক্টর আয়তনের হাকালুকি হাওর মৌলভীবাজার ও সিলেট জেলার কয়েকটি উপজেলায় বিস্তৃত। ১৯৯৯ সালে সরকার এটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০