বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত

সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর আম্বারখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৬০০ শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, “কোমলমতি শিক্ষার্থীরা এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়। এ যোগ্যতাই তাদের আগামী দিনের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।” এছাড়া কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর . মোহাম্মদ মোক্তার হোসেন। তিনি বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলাতেই প্রতিযোগিতামূলক পরীক্ষার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।”

 

পরিদর্শক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ বিভাগের প্রফেসর . মোস্তফা শামসুজ্জামান। তিনি বলেন, “আমাদের সময় পঞ্চম শ্রেণিতে প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হতো। এখন কিন্ডারগার্টেন পর্যায় থেকেই বৃত্তি পরীক্ষার আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতা-মানসিকতা গড়ে তুলছে—এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ।”

 

পরীক্ষা উপলক্ষে উপস্থিত ছিলেন—

  • মোহাম্মদ শামসুদ্দোহা, সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ
  • মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক, প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন সিলেট
  • মোহাম্মদ এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ
  • পাভেল মিয়া, পরিচালক, মাস্টারমাইন্ড স্কুল অ্যান্ড কলেজ
  • আয়নাল হক, পরিচালক, নিউ ব্লুবেল স্কুল অ্যান্ড কলেজ; কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট

 

 

এছাড়াও সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন—
আহ্বায়ক বোরহান উদ্দিন,
সদস্যসচিব মোস্তাফিজুর রহমান,
যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, মোঃ মাসুক মিয়া, পারভিন রহমান, মোঃ লুৎফুর রহমান।পরীক্ষার বিভিন্ন পরিচালন দায়িত্বে ছিলেন—
আনহার মিয়া, ইয়াকুব আলী, আব্দুর রহমান, কফির উদ্দিন, সাজিদুর রহমান মুরাদ, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, নুরুল আলম পারভেজ, অভিজিৎ, জাকির আহমদ, পুষ্পা রানী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০