তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের বড়লেখায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় মৌলভীবাজারের বড়লেখায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে কৃষি প্রযুক্তির উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা,স্থিতিশীলতা বৃদ্ধি, বাজার সংযোগ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে উপজেলায় ১৪টি কৃষক পার্টনার স্কুল হয়েছে।আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এতে সভাপতিত্ব করেন সিলেট অঞ্চল পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।

 

 

উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা পলাশ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ-সভাপতি খলিলুর রহমান, সাংবাদিক মস্তুফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন।

 

 

অনুষ্ঠানে মুল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ। এসময় তিনি এই প্রকল্পের মাধ্যমে বড়লেখা উপজেলার কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হবে ও কৃষি সম্প্রসারণ বিভাগ সব কৃষককে নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন
বলে তিনি জানান।

 

 

পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ অন্যান্য শ্রেনিপেশার শতাধিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০