বাংলা সংবাদ ডেস্ক
৪ জুলাই ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারা আলি খানের প্রেম খোঁজার নতুন প্ল্যাটফর্ম: ডেটিং অ্যাপ!

মাস কয়েক আগে রাজনীতিবিদ অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সারা আলি খানের। এর পর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে জুটি হবার পর আদিত্য রায় কাপুরের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন উঠেছিল। সিনেমাটির প্রচারে তাদের রসায়ন দেখে এমনটাই মনে হয়েছে নেটিজেনদের। এক দিকে আদিত্য, অন্য দিকে অর্জুন— কাকে শেষ পর্যন্ত মন দিয়েছেন সারা? এমন প্রশ্নই উঠছে এখন।

 

এরমধ্যেই ছড়িয়ে পড়ল ডেটিং অ্যাপে নাকি সঙ্গী খুঁজছেন বলিউডের এই অভিনেত্রী। সম্পর্কের ক্ষেত্রে ঠিক কেমন মানুষ পছন্দ সারার, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খান জানান, সঙ্গীকে সবার আগে সম্পর্ককে জনসমক্ষে স্বীকৃতি দিতে হবে। কিন্তু এমন সচরাচর ঘটে না বলে মনে করেন সারা। অভিনেত্রী বললেন, ‘পুরুষেরাই সব সময় রেস্তোরাঁর বিল দেবেন, এমনটা আমি মানি না।

 

শেয়ার করে নেওয়া উচিত। আমি কোথায় যাচ্ছি, কী করছি, সে সব জানতে চাইলেও আমার কোনও অসুবিধা নেই। তবে মোবাইলে যদি ‘ট্র্যাকার’ লাগিয়ে আমাকে অনুসরণ করা হয় অথবা আমাকে যদি কথায় কথায় প্রমাণ দিতে হয়, তা হলে সেটা সমস্যা।’ তাহলে এমন সঙ্গী কি ডেটিং অ্যাপ খুঁজছেন সারা, এমন প্রশ্নে অভিনেত্রী জানান, তিনি কখনোই ডেটিং অ্যাপ ব্যবহার করেননি।

 

সারা বলেন, ‘আমি কখনও ডেটিং অ্যাপ ব্যবহার করিনি। অনেকেই এই অ্যাপ ব্যবহার করে, তা নিয়ে আমার কোনও অসুবিধাও নেই। কিন্তু আমার মনে হয়, একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই তাঁকে বোঝা যায়। সব কিছুই আজকাল ডিজিটাল হয়ে গেছে ঠিকই। তাই বলে সঙ্গীকেও যদি সেই ডিজিটাল মাধ্যমেই খুঁজতে হয়, সেটা আমার খুব একটা ভালো লাগবে না। ’প্রসঙ্গত, আজ শুক্রবার মুক্তি পেয়েছে ‘মেট্রো ইন দিনো’। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমার সিক্যুয়েল। অনুরাগ বসু পরিচালিত এ ছবিতে আদিত্য ও সারা ছাড়া আরো অভিনয় করেছেন অনুপম খের , নীনা গুপ্ত, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী আলী, ফজল এবং ফাতিমা সানা শেখ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০