বাংলা সংবাদ ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক সৈয়দ আনাস পাশার সাথে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র মতবিনিময়

লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সত্যবাণী পত্রিকার সম্পাদক সৈয়দ আনাস পাশা গতকাল ৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র  সভাপতি হেলাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

 

 

এই বিশেষ আড্ডামুখর বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল লন্ডন ও মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গভীর আত্মিক সম্পর্ক। পাশাপাশি উঠে আসে সিলেটের ফেলে আসা দিনের স্মৃতি, বিশেষত স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ের রাজপথ কাঁপানো সংগ্রামের অভিজ্ঞতা। সৈয়দ আনাস পাশা ও হেলাল উদ্দীন রানা সেইসব সংগ্রামী দিনের কথা স্মরণ করতে গিয়ে সহযোদ্ধাদের অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধার সাথে উচ্চারণ করেন।

 

 

সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও প্রবাসে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে নিবিড় সহযোগিতা, মত ও ভাবের আদান-প্রদান, এবং প্রজন্মান্তরে সাংবাদিকতার ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তাঁরা মনে করেন, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী সাংবাদিকরা যদি আরো সংগঠিতভাবে কাজ করেন তবে বাংলাদেশি কমিউনিটির স্বার্থরক্ষা, পরিচিতি বৃদ্ধি ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সংরক্ষণে তা বিশাল ভূমিকা রাখবে। প্রেসক্লাব নেতৃবৃন্দ স্বস্ত্রীক মিশিগান সফরের জন্য সৈয়দ আনাস পাশাকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।

 

 

সৈয়দ আনাস পাশা মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানাবিধ অর্জনের প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে প্রবাসীদের সফলতা তাঁর আলোচনায় উঠে আসে। তিনি আশা প্রকাশ করেন, মিশিগানের বাংলাদেশি প্রজন্ম আগামী দিনে আমেরিকান মূলধারায় আরো বেশি সক্রিয় ভূমিকা রাখবে।

 

 

উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আনাস পাশা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতা করে আসছেন। তিনি জনমত, সিলেটের ডাক সহ লন্ডন থেকে প্রকাশিত একাধিক বাংলা সংবাদপত্রের সাথে জড়িত ছিলেন। দীর্ঘ সময় তিনি জনপ্রিয় জাতীয় দৈনিক সমকাল-এর লন্ডন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের একজন প্রভাবশালী সদস্য এবং সত্যবাণী পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার এই পারিবারিক উত্তরাধিকারকে এগিয়ে নিচ্ছেন তাঁর বড় সন্তান মাহাথির পাশা, যিনি বর্তমানে লন্ডনের মূলধারার গণমাধ্যম আইটিভি (ITV)-এর একজন স্বনামখ্যাত সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত।

 

 

সভার শেষাংশে সাংবাদিক আনাস পাশা বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের শিকড়ের সাথে যুক্ত। সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের কাজ নয়, এটি হলো ইতিহাস লিপিবদ্ধ করার দায়িত্ব। তাই দেশ-বিদেশের সব সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আজ সবচেয়ে বেশি প্রয়োজন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১০

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১১

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১২

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৩

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৪

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৫

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৬

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৭

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৮

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৯

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

২০