বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সব জল্পনার ইতি, ট্রাম্পের শান্তি পর্ষদের আনুষ্ঠানিক সূচনা

নানা জল্পনা-কল্পনা পেছনে ফেলে আন্তর্জাতিক বোর্ড অব পিস বা ‘শান্তি পর্ষদ’ যাত্রা শুরু করল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে এই সনদে স্বাক্ষর করেন। এর মাধ্যমে পর্ষদের আনুষ্ঠানিকতা শুরু হলো। ট্রাম্প ছাড়াও এখন পর্যন্ত আরও ১৯ দেশের নেতারা এতে স্বাক্ষর করেছেন।

 

 

 

যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠনের জন্য সম্প্রতি শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন ট্রাম্প। এতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়েছে। এতে স্থায়ী সদস্য হতে প্রতি দেশকে ১০০ কোটি ডলার দিতে হবে বলে সূত্রের দাবি অনুযায়ী অনেকে প্রতিবেদন করেছেন।

 

 

 

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, তুরস্ক, বেলারুশ, ইসরায়েল, পাকিস্তানসহ প্রায় ৩৫টি দেশ শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে বাহরাইন ও মরক্কোর নেতারাও ছিলেন। মূল সনদে সই করার পর ট্রাম্প একটি কলম হাতে নিয়ে একগুচ্ছ নথিতে স্বাক্ষর করেন। হাসিমুখে সেগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। এরপর জোড়ায় জোড়ায় অন্য বিশ্বনেতারাও এগিয়ে এসে শান্তি সনদে স্বাক্ষর করতে থাকেন।

স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, ‘আমরা যা করছি, তা খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০