৪ জুন ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলন: পাচারের অর্থ ফেরাতে প্রাধান্য দিয়েই ড. ইউনূসের যুক্তরাজ্য সফর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেবে বাংলাদেশ। এ সফর চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ঢাকার। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে বুধবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী। চার দিনের সফরে আগামী ৯ জুন লন্ডন যাচ্ছেন অধ্যাপক ইউনূস।

 

 

লন্ডন সফরে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। পররাষ্ট্রসচিব বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সব দেশের সঙ্গে কাজ চলছে। সেই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার সফরে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আলোচনা হবে ও যুক্তরাজ্যের কাছে সহায়তা চাওয়া হবে। সফরে অধ্যাপক ইউনূসের সঙ্গে বাংলাদেশি কোনো রাজনৈতিক দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিষয়ে ভারপ্রাপ্ত সচিব কিছু জানাতে পারেননি। তবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলে জানান তিনি।

 

 

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারেক রহমান কোন স্ট্যাটাসে যুক্তরাজ্য আছেন তা জানা নেই।’ তিনি আরো বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন করে যুক্তরাজ্য, তাই এখনকার বাংলাদেশ প্রেক্ষাপটে সফরটি গুরুত্ব বহন করে।’ এ ছাড়া সামনে রোহিঙ্গা নিয়ে জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই রোহিঙ্গা ইস্যুতে ফান্ড কমিয়ে দিচ্ছে। সফরে এ বিষয়েও যুক্তেরাজ্যের সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৫

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৭

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৮

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৯

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

২০