বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংগ্রাহকদের আগ্রহে এক সেন্টের তিন মুদ্রার দাম ছুঁল ৮ লাখ ডলার

এখন আর পয়সার দাম নেই—এ কথা মিথ্যা প্রমাণ করেছেন মুদ্রা সংগ্রাহকেরা। না হলে মাত্র তিনটি এক সেন্টের মুদ্রা কি আর ৮ লাখ ডলারে বিক্রি হয়! ঘটনাটি ঘটেছে খোদ যুক্তরাষ্ট্রে। অথচ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এক সেন্ট মুদ্রা তৈরি বন্ধ করে দিয়েছে।

 

 

তাদের যুক্তি, এখন মানুষ নগদ অর্থ ব্যবহার করে না, লেনদেন হয় অনলাইনে, অ্যাপ বা প্লাস্টিকের কার্ড ব্যবহার করে। তাই মুদ্রা, বিশেষ করে সেন্টের ব্যবহার অনেক কমে গেছে। তা ছাড়া এক সেন্ট তৈরি করতে খরচ কয়েক গুণ বেশি হয়। তাই যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রাশালা আর এক সেন্ট তৈরি করছে না। ফিলাডেলফিয়ায় ইউএস মিন্টে সর্বশেষ এক সেন্ট তৈরি হয় চলতি বছরের ১২ নভেম্বর। এর মধ্য দিয়ে শেষ হয় ধাতব এক সেন্টের ২৩২ বছরের পথচলা।

তবে যেখানে পথচলা শেষ, সেখান থেকেই শুরু হয়েছে এক সেন্টের অভূতপূর্ব এক যাত্রার। ইউএস মিন্টের তৈরি করা ২৩২তম সেটের শেষ তিনটি এক সেন্টের মুদ্রা গত বৃহস্পতিবার নিলামে ৮ লাখ ডলারে বিক্রি হয়েছে। যে তিনটি ছাঁচে ওই মুদ্রা তিনটি তৈরি করা হয়েছিল, সেগুলোও শেষ তিন মুদ্রার ক্রেতাকে দিয়ে দেওয়া হয়েছে।

 

 

যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলাম সংস্থা ‘স্ট্যাকস বাওয়ার্স গ্যালারিজ’ ওই নিলামের আয়োজন করে। সেখানে মোট ২৩২ সেট এক সেন্ট মুদ্রা বিক্রি হয়। প্রতি সেটে তিনটি করে এক সেন্টের মুদ্রা ছিল। সেগুলোর মোট দাম উঠেছে ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সবচেয়ে বেশি ৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে ২৩২তম সেটটি।

 

 

 

 

প্রতিটি সেটে একটি ফিলাডেলফিয়া মিন্টে তৈরি ১টি এক সেন্ট, ডেনভার মিন্টে তৈরি ১টি এক সেন্ট এবং ২৪ ক্যারেট সোনার তৈরি একটি বিশেষ এক সেন্ট। প্রতিটি মুদ্রায় একটি বিশেষ ‘ওমেগা’ প্রতীক ছিল, যা একটি সময়ের সমাপ্তি নির্দেশ করে।নিলাম হাউসের কর্মকর্তা জন ক্রালজেভিচ বলেন, এ ধরনের পণ্যের বেলায় সঠিক বাজারমূল্য আগে থেকে অনুমান করা খুব কঠিন। এই কর্মকর্তা আরও বলেন, ‘আমি ৪০ বছর ধরে মুদ্রার নিলাম করে আসছি। আমি বলতে পারি, আগে কখনো এমন কিছু দেখিনি। কারণ, এমন ঘটনা আগে কখনো ঘটেনি।’ যুক্তরাষ্ট্রে এক সেন্ট তৈরি শুরু হয় ১৭৯৩ সালে।

 

 

সূত্র: এপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০