২৬ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপের সুযোগ আছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী বলেছেন, ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। ২৬ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক নূর এ আলম।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কী? এমন প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরাতে আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো। তবে আদালতের নির্দেশনা দেশের মধ্যেই কার্যকর হয়; দেশের বাইরে তা কার্যকর হয় না। সে ক্ষেত্রে আন্তর্জাতিক বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

 

দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে-সে চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, সে ক্ষেত্রে উভয় দেশের সম্মতি থাকতে হবে। তাহলে সেটা সম্ভব হবে। ভারত থেকে প্রতিনিয়ত পুশ-ইন করা হচ্ছে তাদের ভারতের তালিকা অনুযায়ী পুশ-ইন করা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যাদের পুশ-ইন করা হচ্ছে, তারা ওই তালিকায় আছেন কিনা, যাচাই-বাছাই করে দেখতে হবে। তার আগে এ বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাবে না। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সমন্বয় করে কাজ করছে। তিনি আরও বলেন, ভারত থেকে একটা নাম দিলেই তো চিহ্নিত করা সহজ নয়। কারণ, অনেকের নামই তো মিলে যায়। আমাদের দেখতে হবে, তিনি আমাদের নাগরিক কিনা।

 

ভারতে বসে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে যারা প্রচারণা চালাচ্ছে, তা নিয়ে অবশ্যই আমরা ভারতের কাছে বলছি-তোমরা যেন এটা প্রশ্রয় না দাও। এটা সব সময়ই বলছি। তবে আমরা আলাদা করে তাদের ওইভাবে বলি না, ইন জেনারেল বলি-যারা আমাদের সরকারবিরোধী, স্বার্থবিরোধী, তাদের তোমরা প্রশ্রয় দিও না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০