১১ মে ২০২৩, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনে বড়লেখার হাবিব রহমান বিপুল ভোটে নির্বাচিত

হাবিব রহমান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন গ্রামতলার কৃতি সন্তান সাবেক ফুটবলার হাবিব রহমান লন্ডনে স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলরপদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

গত ৪ মে লন্ডনের সাউথ কেস্টেভেন ডিস্ট্রিক্টের কাউন্সিলর হিসেবে তিনি নির্বাচিত হন। তিনি লিবারেল ডেমোক্রেট পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে নিজ এলাকায় স্থানীয় সরকার এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন।

জানা যায়, তিনি লন্ডনের স্ট্যামফোর্ড স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে বেশ সুপরিচিত সাবেক কৃতি ফুটবলার হাবিব রহমান মরহুম মুহিবুর রহমান (লন্ডনী)’র বড় ছেলে তিনি সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের চেয়ারম্যানসহ বিভিন্ন ক্রীড়া-সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তাছাড়া তিনি নিরবে নিভৃতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গৃহ নির্মাণ, টিউবওয়েল প্রদানসহ মানবিক কল্যাণে মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়নে কাজ অব্যাহত রেখেছেন।

এদিকে হাবিব রহমানের এ বিজয়ে লন্ডনে বাঙালী কমিউনিটিতে আনন্দ উৎসব বইছে, তাকে বিভিন্ন দাতব্য সংস্থা ফুলেল শুভেচ্ছা প্রদান করছে এছাড়াও তার নিজ এলাকা বড়লেখায় এই খুশির সংবাদে উৎসবের আমেজ বইছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশ-বিদেশের সূধী-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানাচ্ছেন।

বড়লেখা নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১০

১১

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১২

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৩

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৪

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৫

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৬

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৭

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

১৮

বৃহত্তর চট্টগ্রাম সমিতি মিশিগান এর বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৯

কমলগঞ্জে ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা

২০