রফিকুল হাসান চৌধুরী তুহিন
২৯ মার্চ ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজপথে পথকলি শিশুদের নিয়ে সৌখিন মার্কিন নাগরিক টিপু’র ছবি যেন এখন টক অব দ্য মিশিগান

 

মাতৃভূমির টানে নিজ দেশ বাংলাদেশে ঘুরতে গিয়েছিলেন, মহসিন তালুকদার টিপু নামে এক মার্কিন নাগরিক। তখন তিনি তার চির আনন্দদায়ক শখের নেশায় বাংলাদেশে এখনো ছড়িয়ে থাকা পথ কলি হিসেবে পরিচিত ছিন্নমূল শিশুদের সাথে একটি ছবি তুলতে যান। শিশুরাও তখন তাকে ঘিরে তাদের মতো ভাব-ভঙ্গিতে এই রকম একটি ছবি টিপুকে উপহার দেন।

 

 

এসময় শিশু গুলো টিপু’র মতো একজন মানবিক ও নির-অহংকার আমেরিকার মানুষের সাথে ছবি তোলা ও তার আদর-সোহাগ আর খানাপিনা পেয়ে বেজায় খুশী হন। এদিকে এই একটি দূর্লভ ছবি টিপু তার নিজ আইডি অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়। যা প্রবাসী বাংলাদেশী ও ভিনদেশীয়দের মাঝে রীতিমতো নানান আলোচনার জন্ম দেয়। আলোচনার কেন্দ্র বিন্দু চলছে মূলত, বাংলাদেশের এই শিশুদের দূরন্তপনা যেন প্রবাসী সহ সকলেকেই এক মুহুর্তের জন্য হলেও আনন্দে মাতোয়ারা করার কত-ই না রসালো কথা। বলাবাহুল্য, মহসিন তালুকদার টিপু বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা। একেবারে ছোট বেলায় আমেরিকায় পাড়ি জমান এবং পড়াশুনাও অত্যন্ত সফলতার সহিত বিদেশের মাটিতে সম্পন্ন করে উচ্চতর ডিগ্রী নেন।

 

 

এখন তিনি স্ত্রী,কন্যা ও বাবা-মা নিয়ে মিশিগানেই বহু বছর যাবত বসবাস করছেন। ইতিমধ্যে তিনি রিয়েলেটর ও রেষ্টুরেন্ট সহ নানান ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও জড়িত হয়ে বেশ পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে অমায়িক ব্যবহার,কমিউনিটি ও প্রতিটি বাজ্ঞালী পরিবার,বিদেশী নাগরিকদের সাথে সখ্যতাপূর্ণ সাবলিল সম্পর্ক বজায় রাখায় মিশিগান সহ বিভিন্ন রাজ্য জড়ে রয়েছে তার সুখ্যাতি। এছাড়া যারাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের মিশিগানে পড়ালেখা বা পারিবারিকভাবে নতুন আসেন,তাদেরকে হাসিমুখে সর্ব প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে টিপু প্রশংসা ও দোয়া কুড়াচ্ছেন।

 

 

বাংলাদেশের হবিগঞ্জ ছাড়াও ঢাকা শহরে বেশী সময় কাটানোর কারনেও এই টিপু তালুকদারের রয়েছে বিভিন্ন মহলে বেশ গ্রহণযোগ্যতা। এই টিপু প্রতি বছর বাংলাদেশে যান শুধু নিজ মাতৃভূমির নারীর টানে। এসময় তিনি এমন কিছু অদ্ভুত ছবি, ভিডিও শখের বসে নিজ ক্যামেরায় বন্দী করেন এবং কিঞ্চিৎ কখনো কখনো দু’একটি ফেইসবুক তার আইডিতে আপলোড করেন,যা রীতিমতো হৈ চৈ ফেলে দেয়। কিছু দিন আগেও টিপু বাংলাদেশে গিয়ে একজন প্রকৃত রিক্সাচালক বনে ঢাকার রাজপথে সময় কাটান,ছবি তুলেন, একজন রিক্সাচালকের কষ্ট অনুভব করেন নিজেকে এমনি ভাবে তৈরী আর পরিশ্রম করে। সেই সাথে শিশুদের হোটেলে নিয়ে পেট ভরে খাইয়েও তৃপ্তি পান।

 

 

 

 

ওই শিশুদের সাথে শখে তোলা এহেন ছবিটিও যেন প্রবাসীদের কাছে টিপু ও এমন দূরন্তপনা শিশুরা বিশ্ব দরবারে এখন বাংলাদেশকে নতুন এক আনন্দ খোরাকের উপহার হিসেবে সূচনা ঘটালো। শুধু তাই নয়, এমন চিত্রের বিপরীতে ছবিটি এও জানান দিল যে, ছিন্নমূল শিশুরা এখনো বই-খাতা আর কলমের পরিবর্তে এক অজানা ভবিষ্যৎ জেনেও সড়কেই দিন রাত কাটাচ্ছে। সরকার আসে, সরকার যায়, কিন্তু ওদের মতো জরাজীর্ণ শিশুদের ক’জনের ভাগ্যের পরিবর্তন ঘটে। এমন চিত্র বিশ্বের সামনে প্রকাশ পেলে দেশের এক শ্রেণীর শিশুদের হাল-হকিকত ফুটে উঠে আলোচনার যেমন জন্ম দেয়,তেমনি চৌখের পানি ধরে রাখাও অসম্ভব।

 

 

টিপু তালুকদার এ প্রতিনিধিকে জানান, বাংলাদেশের ঢাকায় ‘তরুণ সংঘ’ নামে তার একটি সংগঠন আছে। এই সংগঠন মানবিক কার্যক্রমে জড়িত। তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর অভিপ্রায় নিয়েই মূলত এমন একটি সংগঠন গড়ে তুলে ছিলেন। ফলে প্রিয় মাতৃভূমির শিকড়ের টানে তিনি যখন স্বদেশে যান,তখন ওই সংগঠন ছাড়াও তার আবেগ-ভালবাসা ও শখ থেকে অসহায় মানুষ গুলোকে নিয়ে কিছু ছবি ও ভিডিও করেন। তাদের পাশে দাড়ান। মাঝে মধ্যে হত দরিদ্র খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের চালচিত্রের সাথে খাপ খাইয়ে একই রকম সাজে কখনো রিক্সা চালক আবার কখনো অন্য কোন রূপে আবির্ভূত হয়ে ওদের কষ্ট অনুভব করেন। এটা তার মূলত হৃদয়ের ভালবাসার এক প্রতিচ্ছবি। তাই টিপু তালুকদারের মতো মানবিক গুণাবলী সম্পন্ন প্রবাসী বা দেশী বিত্তশালী ব্যক্তিরাই এখন এমন শিশুদের বেঁচে থাকার আনন্দ ও শেষ সম্বল হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০