৪ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেভাবে যুবকের আত্মহত্যা ঠেকাল মেটা

ছবি:সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম লাইভে এসে আত্মহত্যার করছিল ভারতের উত্তর প্রদেশে একজন যুবক । মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রাম লাইভে এসে ফাঁস দেওয়ার জন্য রশি বাঁধতে শুরু করেন। বিষয়টি জানতে পেরে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি ক্যালিফোর্নিয়াভিত্তিক মেটা সদর দপ্তর থেকে উত্তর প্রদেশ পুলিশকে সতর্কবার্তা পাঠানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের প্রাণ বাঁচায়।

এদিকে গত বছরের মার্চে ফেসবুক বা ইনস্টাগ্রামে আত্মহত্যাবিষয়ক কোনো পোস্ট দেওয়া হলে সেটা তাৎক্ষণিকভাবে জানানোর জন্য মেটার সঙ্গে চুক্তি করেছিল উত্তর প্রদেশের পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী ওই যুবকের নাম অভয় শুক্লা। তিনি কনৌজের বাসিন্দা এবং বর্তমানে গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় বাস করেন।

লাইভ ভিডিওটি শুরু হওয়ার পর মেটা সদর দপ্তর থেকে শুক্লার নিবন্ধিত মোবাইল নম্বরসহ উত্তর প্রদেশ পুলিশ বিভাগের সোশ্যাল মিডিয়া সেন্টারের ই-মেইলে সতর্কবার্তা পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়া সেন্টার থেকে ফোনটির অবস্থান শনাক্ত করে সতর্ক বার্তাটি গাজিয়াবাদ পুলিশ কমিশনারের কার্যালয়ে স্থানান্তর করা হয়। এরপর বার্তাটি বিজয়নগর থানায় পাঠানো হলে পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন।

প্রায় ১৫ মিনিটের মধ্যে শুক্লার মোবাইলের অবস্থান শনাক্ত করে তার বাড়িতে পৌঁছায় পুলিশ। তারা শুক্লাকে উদ্ধার করে ৬ ঘণ্টা কাউন্সিলিং করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানায়, শুক্লা তার মায়ের কাছ থেকে ৯০ হাজার রুপি ধার করেছিল, যা তার বোনের বিয়ের জমানো হয়েছিল। কিন্তু কিছুদিন পর ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েন তিনি। এতে হতাশ হয়ে আত্মহত্যা করার চরম পদক্ষেপ নেন তিনি।

 

সূত্র : ইন্ডিয়া টুডে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০