ভাড়াটিয়ার হাতে খুন হয়েছেন এক বাংলাদেশী ল্যান্ডলর্ড গত ২০ জানুয়ারি রাতে পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায়। চট্টগ্রামের বিবির হাটের ৫৬ বছর বয়সী একরামুল হক ২৪ বছর আগে পরিজমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।
শনিবার রাতে সাউথ ওয়েস্ট ফিলাডেলফিয়াস্থ ৫৮০০ ওয়ুডল্যান্ডে তার নিজের বাসায় ভাড়াটিয়া কার্লোস মদ্যপ অবস্থায় মাতলামি করতেছিলেন। বাহির থেকে বাসায় ফিরে থাকে শান্ত করার চেষ্টা করছিলেন একরানুল হক। যার ফলে বাগবিতণ্ডার শুরু হয়ে যায় দুজনের মধ্যে। সেই সময় কার্লোস একটি হ্যামার দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে ফেলেন একরামুলকে। তখনই একরামুল হক কে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে। জরুরি বিভাগে নেওয়ার পরে চিকিৎসকেরা একরামুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানিয় সুত্রে জানাগেছে, কার্লোসকে পুলিশ গ্রেফতার করে ফেলেছে হত্যার অভিযোগে।
মন্তব্য করুন