২৩ জানুয়ারী ২০২৩, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বছরের শুরুতেই ৩৬টি বন্দুক হামলা, নিহত ৫৯

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নতুন বছরের প্রথম ২২ দিনেই ৩৬টি বন্দুক হামলায় হয়েছে ।এতে প্রাণ হারিয়েছেন ৫৯ জন। সোমবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ওয়িওন নিউজ এসব তথ্য জানায়।

 

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রে মোট ৬৯১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান অন্তত ৭০৬ জন। আহত হন ১১৫ জন। আর ২০২২ সালে মোট হামলা হয় ৬৪৮টি। এসব হামলায় নিহত হয়েছেন ৬৭৩ জন। আহত হয়েছেন কয়েকশ’।

 

এরইমধ্যে ২০২২ সালের ১৪ মে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরের একটি সুপারশপে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। নৃশংস ওই হামলায় নিহত হন অন্তত ১০ জন। একই মাসে টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালদে শহরের একটি স্কুলে আরেকটি বড় হামলার ঘটনা ঘটে।

 

স্কুলটির সাবেক শিক্ষার্থীর ওই হামলায় নিহত হন ২২ জন। আহত হন বহু মানুষ। এছাড়া, চলতি বছরের শুরু থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ৩৬টি হামলায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন। বন্দুক সহিংসতা বন্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের উদ্যোগ নেয়া হলেও দেশটিতে এর কোনো প্রভাব পড়ছে না।

 

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ‘অস্ত্রের সহজলভ্যতা, বিষণ্নতা এবং সামাজিক অবক্ষয়ের কারণেই যুক্তরাষ্ট্রে বেড়েছে বন্দুক সহিসংতা। বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং মানবাধিকার নিয়ে সোচ্চার থাকা যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় বলেও মনে করেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, অন্য দেশের নিরাপত্তা ও সুশাসন নিয়ে কথা বলার আগে যুক্তরাষ্ট্রের নিজ দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০