৩১ ডিসেম্বর ২০২৩, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি ছাত্র নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবির হোসেন (৩৪) যুক্তরাষ্ট্রের টেক্সাসের বিউমন্টে একটি কফি শপে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। তিনি লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) টেক্সাসের ক্রিস ফুড মার্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দুর্বৃত্তরা দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায় বলে জানিয়েছে স্থানীয় টিভি চ্যানেল কেএফডিএম।

আবিরের বড় ভাই জাহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আজ বিকেলে নিউইয়র্কে বসবাসরত এক পরিবারের সদস্য তার ভাইয়ের মৃত্যুর খবর তাকে জানান। বিউমন্ট পুলিশ এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে এবং সন্দেহভাজন অপর একজন এখনো পলাতক।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। আবিরের স্ত্রীও যুক্তরাষ্ট্রে থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৩

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৪

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৫

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৭

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৮

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১০

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১১

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১২

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৩

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৪

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৫

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৬

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৭

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৮

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৯

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

২০