২২ জুলাই ২০২২, ২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে তীব্র তাপদাহের পূর্বাভাস

দক্ষিণ ও পশ্চিম যুক্তরাষ্ট্রে তীব্র তাপদাহের পূর্বাভাস দেওয়া হয়েছে৷

এটিকে জলবায়ু পরিবর্তনের সরাসরি হুমকি হিসেবে বলা হচ্ছে।

ইতিমধ্যে এই তীব্র তাপদাহ ইউরোপে আঘাত হেনেছে এবং শত শত মানুষ নিহত হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক টুইট বার্তায় জানায়, এই সপ্তাহে এখন পর্যন্ত ৬০টি দৈনিক উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফলে তীব্র তাপদাহ দেশের বেশিরভাগ এলাকাকে আচ্ছন্ন করার সম্ভাবনা দেখা দিয়েছে। তাছাড়া, আগামী সপ্তাহে আরও উচ্চ তাপমাত্রা রেকর্ডের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রের একটি বড় অংশে তাপমাত্রা ১০০ ডিগ্রী ফারেনহাইট (৩৮ ডিগ্রী সেলসিয়াস) এর উপরে বেড়েছে। কিছু এলাকায় সর্বোচ্চ ১১০ ডিগ্রী ফারেনহাইট পর্যন্ত রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল জুড়ে একই মাত্রা রেকর্ড করা হয়। এসব এলাকার আর্দ্রতা অস্বস্তি বাড়িয়ে তুলেছে।

প্রচণ্ড গরম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ছবি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশেষ করে ওয়াশিংটন এবং ফিলাডেলফিয়া উভয় সিটিতে তাপদাহের জন্য জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ফিলাডেলফিয়ার জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে সতর্ক করে জানায়, “গরম আবহাওয়ায় শিশু এবং পোষা প্রাণীকে কোনো অবস্থাতেই অযত্নে রাখবেন না।”

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এক বক্তৃতায় গ্লোবাল ওয়ার্মিং মোকাবেলায় তার প্রশাসনের প্রচেষ্টাকে দ্বিগুণ করবে বলে জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০