জাহিদ আহমেদ
২৯ মে ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে জোড়া পান্ডা পাঠাবে চীন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানায় বিশাল দুটি পান্ডা পাঠাবে চীন। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং দেশটির কর্মকর্তারা হঠাৎ এই ঘোষণা দিয়েছেন। বিষয়টিকে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে পান্ডা কূটনীতির নব যুগের সূচনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। খবর আলজাজিরার।

বুধবার (২৯ মে) মার্কিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পান্ডা দুটির নাম বাও লি এবং কিং বাও। এই বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে আসবে পান্ডা দুটি। ১০ বছরের প্রজনন ও গবেষণা চুক্তির অধীনে তাদের আমেরিকায় আনা হবে।

 

এক এক্সবার্তায় জিল বাইডেন লিখেছেন, আমাদের জাতীয় চিড়িয়াখানায় আবারও একবার দৈত্যকার পান্ডারা আনন্দদায়ক দুঃসাহসিক কর্মকাণ্ড করবে। তাদের এই কর্মকাণ্ড দেখবে কাছের ও দূরের শিশুরা। বিষয়টি ভেবে আমরা খুব উত্তেজিত।

সাম্প্রতিক বছরে বিভিন্ন বিষয় নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে মতবিরোধ চরম উঠেছে। দিন যত সামনে গড়িয়েছে এই উত্তেজনার পারদ তত বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্রে কমেছে পান্ডার সংখ্যাও। মাত্র ছয় মাস আগেও তিনটি পান্ডা মার্কিন জাতীয় চিড়িয়াখানা থেকে নিয়ে গেছে চীন। এখন আমেরিকায় মাত্র হাতে গোনা কয়েকটা পান্ডা রয়েছে।

 

তবে নভেম্বরে ক্যালিফোর্নিয়ায় এক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করার পর চীনা ও আমেরিকান জনগণের মধ্যে বন্ধুত্বের দূত হিসেবে নতুন করে পান্ডা পাঠানোর কথা জানিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপরই আমেরিকায় নতুন পান্ডার আগমনের খবর সামনে এলো। ইতিমধ্যে হোয়াইট হাউস বলেছে, নতুন পান্ডা পেলে তারা খুশিই হবে।

 

১৯৭২ সালে চীনের পান্ডা কূটনীতির সূচনা হয়। সে সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কমিউনিস্ট দেশটি সফরের পর উপহার হিসেবে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই প্রাণীটি পাঠিয়েছিল বেইজিং। তবে গত কয়েক বছর দুই দেশের সম্পর্কে উত্তেজনা দেখা দিলে বেশ কয়েকটি পান্ডা নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায় চীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

১

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

২

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৩

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৪

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৫

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৬

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৭

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৮

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৯

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১০

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১১

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১২

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৩

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৪

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৫

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৬

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৭

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৮

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৯

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

২০