বাংলা সংবাদ ডেস্ক
৭ মে ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

কাতার থেকে উপহার হিসেবে পাওয়াবোয়িং ৭৪৭উড়োজাহাজটি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানবহর এয়ার ফোর্স ওয়ানে যুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। আগামী জুলাই দেশটির ২৫০তম স্বাধীনতা দিবসে উড়োজাহাজটি প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করে বহরে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংশ্লিষ্ট সূত্র তথ্য জানিয়েছে।

 

২০২৫ সালে কাতারের দেওয়া এই বিলাসবহুল উড়োজাহাজটি গ্রহণ করেছে হোয়াইট হাউস। এরপর সেটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার জন্য বিমানবাহিনীকে নির্দেশ দেওয়া হয়।

 

এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এল-থ্রি-হ্যারিস নামক প্রতিষ্ঠানকে। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারলে স্বাধীনতা দিবসের আগেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ব্যবহারের জন্য নতুন একটি এয়ার ফোর্স ওয়ান পাবেন। সূত্রটি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই ১৪ জুন ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে উড়োজাহাজটি হস্তান্তরের সর্বোচ্চ চেষ্টা করছে এল-থ্রি-হ্যারিস।

 

কাতারের দেওয়া এই উড়োজাহাজ গ্রহণ করায় ডেমোক্র্যাট শিবির ও বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছিল। সমালোচকেরা বলেছেন, এটি স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। এর বিনিময়ে কাতার ভবিষ্যতে ট্রাম্পের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারে, যা দেশের নীতিনির্ধারণে প্রভাব ফেলবে।

 

ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ৪০ কোটি ডলার দামের এই বিশাল উড়োজাহাজ উপহার হিসেবে পেয়ে ফিরিয়ে দেওয়াটা হবে ‘বোকামি’। বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য এয়ার ফোর্স ওয়ান বহরে দুটি বিশেষ বোয়িং ৭৪৭-২০০বি বিমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বিমানবাহিনীর যে বিমানেই চড়েন না কেন, সেটিকে এয়ার ফোর্স ওয়ান বলা হয়।

 

উড়োজাহাজটি প্রেসিডেন্টের ব্যবহারের উপযোগী করতে বড় ধরনের নিরাপত্তা ও প্রযুক্তিগত সংস্কার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা, যাতে কোনো ধরনের আড়িপাতা বা সিগন্যাল হ্যাকিং সম্ভব না হয়। একই সঙ্গে যুক্ত করা হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে আকাশ থেকেই সরকার পরিচালনার সক্ষমতা।

 

মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজটির সংস্কার ও পরীক্ষামূলক উড্ডয়ন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে চূড়ান্ত ধাপে রং করার কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে গ্রীষ্মের মধ্যেই উড়োজাহাজটি এয়ার ফোর্স ওয়ান বহরে যুক্ত করা সম্ভব হবে।

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০