বাংলা সংবাদ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

ইরান যুদ্ধে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশের অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করার পর এবার নিজেকে যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ এপ্রিল) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ যিশু খ্রিস্টের মতো করে উপস্থাপন করা এআই দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিটিতে দেখা যায়, সাদা পোশাক পরা ট্রাম্প একজন ব্যক্তিকে সুস্থ করে তুলছেন এবং তার আশেপাশে রয়েছে উজ্জ্বল আকাশ, মার্কিন পতাকা, ঈগল ও সামরিক প্রতীক।

 

 

 

পররাষ্ট্রনীতি এবং ইরানে চলমান যুদ্ধ বিষয়ে পোপের মতামতের সমালোচনা করে কয়েকটি মন্তব্যের পর এই পোস্টটি শেয়ার করেন ট্রাম্প। এদিকে সামাজিক মাধ্যম এক্স-এ মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার মাইকেল নোলস ট্রাম্পের এআই ছবিটি নিয়ে মন্তব্য করে বলেন, ধরে নিচ্ছি কেউ ইতোমধ্যে তাকে বলেছে যে, তিনি যিশু রূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু আধ্যাত্মিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই প্রেসিডেন্টের উচিত ছবিটি মুছে ফেলা, উদ্দেশ্য যাই হোক না কেন।

এর আগেও ট্রাম্প ধর্মীয় নেতাদের সমালোচনা করেছেন এবং নিজের ধর্মীয় ভাবমূর্তি নিয়েও সমালোচনার মুখে পড়েছেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল প্রচার করেন, যেখানে ধর্মীয় গ্রন্থের পাশাপাশি মার্কিন সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছিল। ওই প্রকাশনা থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়, বিভিন্ন প্রতিবেদনে মিলিয়ন ডলার বিক্রির কথাও বলা হয়েছে।

মার্কিন এই প্রেসিডেন্টের সঙ্গে ভ্যাটিকানের সম্পর্কের টানাপড়েনও নতুন কিছু নয়। ট্রাম্পের সঙ্গে পোপ লিও’র পূর্বসূরি পোপ ফ্রান্সিসের সম্পর্কও খুব বেশি ভালো ছিল না। ২০১৬ সালে নির্বাচনের সময় পোপ ফ্রান্সিস ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে ইঙ্গিত দেন যে তিনি খ্রিস্টান নন। এর জবাবে ট্রাম্প পোপ ফ্রান্সিসকে লজ্জাজনক বলে অভিহিত করেছিলেন।

 

 

 

উল্লেখ্য, গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পোপের দৃষ্টিভঙ্গি পররাষ্ট্রনীতির জন্য ক্ষতিকর। আমরা এমন একজন পোপ চাই না, যিনি পারমাণবিক অস্ত্র নিয়ে নরম অবস্থান নেন। তিনি আরও যোগ করেন, আমি পোপ লিওর ভক্ত নই। সাম্প্রতিক পোপের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই মন্তব্য করেন তিনি। পোপ লিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী অবস্থান নিয়ে সমালোচনা করেন এবং ট্রাম্পের কিছু বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। বিশেষ করে, যুদ্ধের এক পর্যায়ে ট্রাম্পের একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে মন্তব্যের পর পোপের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে।

 

 

সূত্র: স্কাই নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১০

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১২

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

১৪

হাউজিং ভাউচার তহবিল কমায় নিউইয়র্কে বাড়ছে আবাসন সংকটের শঙ্কা

১৫

কমলগঞ্জে চা শ্রমিকদের মানববন্ধন ক্যামেলিয়া হাসপাতাল চালুর দাবিতে

১৬

তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে ট্রাম্পের সতর্কবার্তা

১৭

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

১৮

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

১৯

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

২০