পার্থ সারথী দেব, মিশিগান ব্যুরো
৯ অক্টোবর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ৪ ও ৫ অক্টোবর দুর্গোৎসব উদযাপিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে তিথি মতো শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে গত ২৭ সেপ্টেবর থেকে ১ অক্টোবর পর্যন্ত। গত ৪ ও ৫ অক্টোবর বিভিন্ন মন্দিরে আবারো ভক্তদের সুবিধার্থে পূজা উদযাপন করা হয়। সপ্তাহের কাজের দিনে অনেকে অংশগ্রহণ করতে না পারার জন্য সপ্তাহান্তের এ আয়োজন।

 

 

ডেট্রয়েটের দূর্গা মন্দিরে গত ৪ ও ৫ অক্টোবর দিনব্যাপী যথারীতি পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মকান্ড অনুষ্ঠিত হয়। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিশু, কিশোর, কিশোরীরা, স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। এছাড়াও ছিল কমেডি শো, নাটক ‘জগাই মাধাই’, নৃত্য, আকর্ষণীয় কাঠিনাচ (ডান্ডিয়া), ঐতিহ্যবাহী ধূনূচি নাচ, ধামাইল। অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন কলকাতা থেকে আগত সুশ্বাতী মল্লিক।

 

 

হ্যামট্রামিকের রাধাকৃষ্ণ টেম্পলে গত ৫ অক্টোবর পূজা উদযাপন করা হয়। এতে পূজাসহ মাাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন হয়, বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে মন্দিরের সদস্যসহ অন্যরাও অংশগ্রহণ করেন। ছিল নৃত্য, গান, কবিতা আবৃতি, কৌতুক, ফ্যাশন শো ও নাটক ‘দক্ষযজ্ঞ’।

 

 

ওয়ারেনের কালীবাড়ীতে ৫ অক্টোবর পূজা উদযাপন করা হয়। এতে ছিল পূজা, অঞ্জলি, সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। অতিথি শিল্পী ছিলেন স্নেহা ভট্টাচার্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১০

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১১

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১২

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৩

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৪

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৫

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৬

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৭

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৮

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৯

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

২০