পার্থ সারথী দেব
২৪ এপ্রিল ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে হাউজফুল এবার শাকিব খানের ‘বরবাদ’

শাকিব খান অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘বরবাদ’ মিশিগানের ওয়ারেন সিটিতে প্রদর্শিত হয়ে অভূতপূর্ব সাড়া ফেলেছে। গত ১৮, ১৯ ও ২০ এপ্রিল ‘এমজেআর ইউনিভার্সেল গ্রান্ড সিনেমা’ হলে প্রতিদিন সন্ধ্যা ৬টায় শো অনুষ্ঠিত হয়, এবং প্রতিটি প্রদর্শনীই ছিল হাউজফুল।

 

প্রবাসী বাঙালিদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই বলেন, মিশিগানে এই প্রথম প্রেক্ষাগৃহে বড় পর্দায় বাংলা ছবি দেখে আমরা অভিভূত। এই অভিজ্ঞতা আমাদের জন্য ভীষণ আবেগের। ‘চাঁদ মামা’ গানটিতে দর্শকরা একসাথে গলা মিলিয়ে পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন। দর্শকরা জানান, অভিনয়, গান, ক্যামেরার কাজ, সম্পাদনা—সবকিছুই ছিল অনন্য। তারা আরও বাংলা সিনেমা এমনভাবে দেখতে চান প্রবাসে।

 

‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান, ভারতের ইধিকা পাল, কলকাতার যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে। আইটেম গানে ছিলেন কলকাতার নুসরাত জাহান। ছবিটি গত ঈদে দেশের ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং এখন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের প্রবাসী বাঙালিদের কাছে থিয়েটারে প্রদর্শিত হচ্ছে।

 

উল্লেখ্য, গত ১২ এপ্রিল মিশিগানের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে ‘বরবাদ’ সিনেমার প্রদর্শনী উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এস কে ফিল্মসের পক্ষে নিউইয়র্ক থেকে আগত বদরুদ্দোজা সাগর ও মিশিগানের বিশিষ্ট কবি ও গীতিকার ইশতিয়াক রুপু চলচ্চিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১০

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১১

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১২

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৩

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৪

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৫

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১৭

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৮

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

২০