শফিক রহমান, মিশিগান ব্যুরো
৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মিশিগানের ট্রয় সিটির এমএসইউ ম্যানেজমেন্ট এডুকেশন সেন্টারের অডিটোরিয়ামে গত ২ নভেম্বর, রোববার অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট লেখক ও গবেষক শামীম সাহেদ সম্পাদিত ‘মুক্তিযুদ্ধের অজানা কথা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান।

 

 

চৌধুরী আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। ‘২১শে বইমেলা’-তে প্রকাশিত এই বইয়ের অডিও সংস্করণটি উপস্থাপন করেন সম্পাদক শামীম সাহেদ। তিনি তাঁর বক্তব্যে অতিথি ও উপস্থিত সুধীজনদের ধন্যবাদ জানিয়ে বলেন, ি“আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও ভালোবাসায় এই আয়োজন সফল ও অর্থবহ হয়ে উঠেছে।”

 

 

অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিত্ব ইউসুফ সালাউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. দেবাশীষ মৃধা এবং ড. জাকিরুল হক টুকু।

 

 

সম্পাদক শামীম সাহেদ জানান, মুক্তিযুদ্ধকালীন সময়ের অজানা ও হৃদয়স্পর্শী স্মৃতিচারণভিত্তিক গল্পসমূহের এই অডিও সংস্করণ আগামী ডিসেম্বর মাসে ইউটিউবে উন্মুক্ত করা হবে, যাতে প্রবাসের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে।

 

 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ সালাউদ্দিন আহমদ ও ড. দেবাশীষ মৃধা-কে সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইকবাল ফয়েজ সপন, হায়দার খান, মনির জামান, ছাদেক আহমদ, জিয়াউর রহমান, আরিফ শাকুয়া, মারুফ আহমদ, মিজানুর রহমানসহ ট্রয় সিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

১০

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১১

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১২

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১৩

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

১৪

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

১৫

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

১৬

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

১৭

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

১৮

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১৯

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

২০