মাহমুদুল হক লিটু
২৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্রের মিশিগানে জাতীয়তাবাদী দল বিএনপির মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছেন মিশিগানে বসবাসরত দলটির বিক্ষুব্ধ নেতা কর্মীরা । শনিবার (২৫ এপ্রিল) ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্টুরেন্টে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিশিগান বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।

 

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় গত ১৫ বছর ধরে একক নেতৃত্বের মাধ্যমে মিশিগান বিএনপির কার্যক্রম পরিচালিত হচ্ছে । এতে দলীয় গঠনতন্ত্র যেমন বাধাগ্রস্ত হচ্ছে তেমনি সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। এ ছাড়াও দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ না করে নিরবতা পালন করা॥ এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য তাদের সাথে আঁতাত করে চলা ।

 

বক্তারা আরও অভিযোগ করে বলেন,  গত দুই বছরের বেশি সময় পূর্বে বর্তমান কমিটি পূর্ণাঙ্গ কমিটিতে রুপান্তর করার কথা থাকলেও এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি । বরং মেয়াদোত্তীর্ণ কমিটি কি ভাবে বহাল রাখা যায় সে ব্যাপারে পায়তারা চলছে । ক্ষোভ প্রকাশ করে বিএনপির নেতা কর্মীরা অবিলম্বে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব গঠনে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেছেন ।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ হাসিদ সাবেক সভাপতি মুজিব আহমদ মুনির , সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদার, সাবেক সহ-সভাপতি মামুনুর রেজা শাহেল, নাজমুল হক কামাল , রেদওয়ান আহমদ রাজন, নিজাম উদ্দিন মাষ্টার,জিল্লুর রহমান জিলু, আব্দুল কাদির,মারুফ হোসেন খান,বেলাল আহমদ,এবাদুর রহমান এবাদ,ফরিদ আহমদ ফাহিম,পারভেজ আহমদ, আব্দুল্লাহ আল মান্না, আব্দুস সামাদ মুন্না,আব্দুর রহমান,আবুল কাশেম মূ্র্শেদ,তাজুল ইসলাম শিপলু, শাহ জুবেদ, মোহাম্মদ আব্দুস সালাম, আহমেদুর রহমান সিপার, ফরিদ আহমদ ফাহিম, তানজিম আহমদ , মোহাম্মদ আব্দুল কাদির, মোহাম্মদ হাসান আহমদ ও এমাদ উদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০