শফিক রহমান
৩ জুলাই ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

গত ২৮ জুন, রোজ রবিবার, ওয়ারেন সিটির হলমিচ পার্কে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব মিশিগান ইউএস-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজন উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, সুধীবৃন্দসহ এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে বনভোজনের শুভেচ্ছা ও স্বাগত জানান।

 

শুরুতেই এসোসিয়েশনের সভাপতি মুজিব রহমান ও বনভোজন উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দকে নিয়ে বেলুন উড়িয়ে ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বনভোজনের শুভ উদ্বোধন করেন। এসোসিয়েশনের সম্মানিত সদস্য কামাল পাশার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহেল আহমদ, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাবিব রহমান এবং বনভোজন উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশন মিশিগানে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান এবং এই সুন্দর আয়োজনের জন্য বনভোজন উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানান। দিনব্যাপী আয়োজনমালার মধ্যে ছিল শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং র‍্যাফেল ড্রতে আইফোন ১৭ প্রো ম্যাক্সসহ আকর্ষণীয় পুরস্কার ও মধ্যাহ্নভোজ।

 

সমাপনীতে এসোসিয়েশনের সভাপতি ও অতিথিবৃন্দসহ বনভোজন উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতা ও র‍্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষাংশে এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, সকলের সরব উপস্থিতি ও সহযোগিতায় বনভোজন সফল ও সুন্দর হয়েছে। তাই তিনি বনভোজন উদযাপন কমিটির সকল নেতৃবৃন্দ ও সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

আরও উপস্থিত ছিলেন বনভোজন উদযাপন কমিটির সদস্যদের মধ্যে ফারুক আহমদ, কামাল আহমদ, হাবিব রহমান, তাজুল ইসলাম, মো. ফখরুল ইসলাম, ফয়ছল আহমদ, মাহবুব আলম চৌধুরী, আলাল, সাইফুল আলী, কাউসার পারভেজ ও ছুনু মিয়াসহ মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

১০

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১১

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১২

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১৩

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৫

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৭

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৮

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০