১৮ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ইসলামী জ্ঞানচর্চার আসর ২৭ সেপ্টেম্বর

মিশিগানের ওয়ারেন শহরে আগামী শনিবার, ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ ইসলামী সম্মেলন। “Guardians of the Heart” শিরোনামে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে মিফতাহ ইন্সটিটিউট।

 

 

অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মিফতাহ ক্যাম্পাসে। এতে অংশ নেবেন বিশিষ্ট আলেম মুফতি আব্দুল রহমান ওয়াহিদ, মুফতি তারিক মাসুদ এবং মুফতি আসিম রাশিদ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনটি সকলের জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণে কোনো ফি প্রযোজ্য নয়।

 

 

ধর্মীয় আলোচনার পাশাপাশি মিফতাহ ক্যাম্পাস প্রাঙ্গণে উপস্থিত থাকবে বিভিন্ন ফুড ভেন্ডর। ফলে অংশগ্রহণকারীরা অনুষ্ঠান উপভোগের পাশাপাশি খাবারের ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন।

 

 

আয়োজনটি অনুষ্ঠিত হবে মিফতাহ ক্যাম্পাসে, যার ঠিকানা 11200 E 11 Mile Rd, Warren, MI 48089। বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য মিফতাহ ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট (miftaah.org/heart) ভিজিট করার জন্য আহ্বান জানানো হয়েছে।

 

 

মিফতাহ ইন্সটিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিক জাগরণের উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, যা মিশিগানের মুসলিম কমিউনিটির মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

 

সূত্র : সোশ্যাল মিডিয়ায় মিফতাহ ইন্সটিটিউট’র পোস্টকৃত ফ্লায়ার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১০

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১১

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১২

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৩

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৪

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৫

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৬

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৭

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৮

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৯

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

২০