মাহমুদুল হক লিটু, মিশিগান ব্যুরো
১০ নভেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানের ওয়ারেনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বইমেলা

মিশিগানের ওয়ারেন শহরে ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হলো দুই দিনের সাংস্কৃতিক ও সাহিত্যমুখর “বইমেলা ২০২৫”। আনন্দমঞ্চে অনুষ্ঠিত এই মেলায় স্থানীয় এবং আঞ্চলিক শিল্পী, লেখক ও পাঠকেরা মিলিত হয়ে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। মেলাটি আয়োজন করেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টার।

 

 

প্রথম দিন, ৮ নভেম্বর শনিবার, বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দুপুর ১টায়। একই দিনে অনুষ্ঠিত হয় গণিত অলিম্পিয়াড এবং আর্ট কম্পিটিশন। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণ করা হয় বিকাল ৫টায়। মেলায় অংশগ্রহণকারীরা দ্বিতীয় দিন রবিবার সকাল ১২টা থেকে শুরু হওয়া সাহিত্য আসরে অংশ নেন। প্রবন্ধ ও উপস্থাপনা, কবিতা ও কাব্যরচনা এবং আলোচনা ও সমালোচনা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি বর্ণাঢ্য হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলেছিল।

 

 

 

 

সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে রয়েছে নৃত্য, গান, কবিতা পাঠ এবং সঙ্গীত পরিবেশনা। গ্রুপ সঙ্গীত থেকে শুরু করে “জাতীয় সঙ্গীত ও দেশপ্রেমের মেডলি” পরিবেশন করেন রুমানা রশিদ, নিলিমা রায়, রাজশ্রী শর্মা, কামরুন হায়দার ও হায়দার। মঞ্চে উপস্থিত শিল্পীরা “ফাগুনের মোহনায়” এবং “বেদনায়” মতো বাংলা লোক নৃত্য ও কবিতা পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। নৃত্য পরিবেশন করেন মূর্ছনা মিত্র, আরিয়্যা ব্যানার্জী, ইমনি ত্রিপাঠি, অর্পিতা সেন ও মৃত্তিকা সরকার। গান পরিবেশন করেন শর্মা চক্রবর্তী, প্রীথা দেব, আতর্য রায় ও সুমিত্রা সেন।

 

 

প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে পাঠক এবং দর্শকরা বইমেলায় নতুন প্রকাশনা ও সাহিত্যকর্ম ঘেঁটে দেখার সুযোগ পান। অংশগ্রহণকারীরা মেলাকে একটি অনন্য অভিজ্ঞতা হিসেবে অভিহিত করেছেন। এক অংশগ্রহণকারী বলেন, “এ ধরনের অনুষ্ঠান আমাদের সংস্কৃতি ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয় এবং সম্প্রদায়ের মধ্যে ঐক্য এবং সৃজনশীলতা বাড়ায়, মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীগুলো হলো মুক্তধারা প্রকাশনী, প্রথমা প্রকাশনী, বর্ণমালা মিশিগান ও বাতিঘর প্রকাশনী। মেলার আহ্বায়ক ছিলেন​ ডা. দেবাশীষ মৃধা, সদস্য সচিব ছিলেন​ মৃদুল কান্তি সরকার, যুগ্ম আহ্বায়কগণ ছিলেন​ চিন্ময় আচার্য ও রূপু আহমেদ সহ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবাদ অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০